1. admin@visionsangbad24.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
শিরোনাম :
আজ আফগানিস্তানের স্বাধীনতা দিবস: ১৫ আগস্টে নতুন অধ্যায়ের পাঁচ বছর খ্রিস্টধর্ম প্রচারে সৌদি আরবে গিয়ে ইসলাম গ্রহণ করলেন মার্কিন শিক্ষিকা! প্রতিশোধ নেওয়ার সুযোগ থাকা সত্ত্বেও সেই মহিলা মাদরাসায় হা/মলাকারীকে ক্ষমা শহীদ মুফতি নাসরুল্লাহ বদরপুরির পরিবারের দায়িত্ব নিলেন ধর্মমন্ত্রী নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৩, আহত অন্তত ২৫ ধর্মীয় উৎসবে নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: মুফতি আব্দুল মালেক রাষ্ট্র ব্যবস্থা নিতে পারছে না বলেই ইশরাককে অস্ত্র হাতে নামতে হয়েছে: আখতার হোসেন মুফতি নাসরুল্লাহ বদরের তিন এতিম সন্তানের জন্য ১০ লাখ টাকা দিল আস-সুন্নাহ ফাউন্ডেশন মুফতি মুহাম্মদ উল্লাহর সন্ধান ও নাসরুল্লাহ বদরের মরদেহ জান্নাতুল বাকীতে দাফনের দাবি জমিয়তের কাবুলে পৌঁছে দায়িত্ব গ্রহণ করলেন জাতিসংঘের আফগানিস্তানবিষয়ক বিশেষ প্রতিনিধি রাবাব ফাতিমা দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড ঘিরে তৎপর ঢাকা, সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা

বিএনপি অঙ্গীকার ভঙ্গ করলে আন্দোলন আরও তীব্র হবে: মামুনুল হক

Reporter Name
  • প্রকাশের সময় : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

সংবিধান সংস্কারের অঙ্গীকার থেকে সরে এলে বিএনপি জনগণের কাছে বিশ্বাসঘাতক হিসেবে চিহ্নিত হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক। একই সঙ্গে ফ্যাসিবাদী শাসনের পুনরাবৃত্তি রোধ, চাঁদাবাজি ও মাস্তানি বন্ধ এবং দেশের গুরুত্বপূর্ণ খাতের সুরক্ষা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তিনি।

 

শনিবার (১০ অক্টোবর) দুপুর ১২টায় হবিগঞ্জের নিউ ফিল্ড মাঠে বাংলাদেশ খেলাফত মজলিসের হবিগঞ্জ জেলা শাখা আয়োজিত নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

‘আন্দোলন আরও তীব্র হবে’

 

বিএনপির প্রতি কঠোর বার্তা দিয়ে মাওলানা মামুনুল হক বলেন, ফ্যাসিবাদের পথ বন্ধ করতে হবে এবং চাঁদাবাজি ও মাস্তানি বন্ধ করতে হবে। দেশের তেল, গ্যাস ও বিদ্যুৎসহ গুরুত্বপূর্ণ খাত বিদেশি সংস্থার হাতে তুলে দিয়ে দেশকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া যাবে না। এসব বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ না নেওয়া হলে তাঁদের আন্দোলন অব্যাহত থাকবে এবং দিন দিন আরও তীব্র হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

 

তিনি বলেন, নাগরিক সমাবেশের মাধ্যমে দেশের বিভিন্ন জনপদে জনগণকে সচেতন করা হচ্ছে, যাতে একটি ফ্যাসিবাদী শাসনের অবসানের পর নতুন করে আর কোনো ফ্যাসিবাদের জন্ম না হয়।

 

গণভোট ও সংবিধান সংস্কার নিয়ে বক্তব্য

 

জুলাই গণঅভ্যুত্থানের প্রসঙ্গ টেনে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর বলেন, জুলাইয়ের যোদ্ধারা জীবন না দিলে লন্ডন থেকে বাংলাদেশে ফেরার টিকিট কাটার সুযোগ তৈরি হতো না। এ সময় তিনি সংবিধান সংস্কারের অঙ্গীকার রক্ষার ওপর গুরুত্বারোপ করেন।

 

মামুনুল হক অভিযোগ করেন, বিএনপি তড়িঘড়ি করে শপথ নিয়ে সরকার গঠন করেছে এবং গণভোটকে অস্বীকার করতে ছয় মিনিটও সময় নেয়নি। তাঁর ভাষ্য, এভাবে গণভোটের রায় উপেক্ষা করা হলে তা দেশের বিপুলসংখ্যক ভোটারের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল হবে।

 

তিনি স্পষ্ট করে বলেন, সংবিধান সংস্কারের যে অঙ্গীকার করা হয়েছিল, বিএনপি তা ভঙ্গ করলে দলটি বিশ্বাসঘাতক হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।

 

‘তারেক রহমানকে সঠিক পথে রাখতে বাধ্য করব’

 

বর্তমান সাংবিধানিক ব্যবস্থা ও রাজনৈতিক কাঠামোর সমালোচনা করে মামুনুল হক বলেন, বিদ্যমান ব্যবস্থা অপরিবর্তিত থাকলে ক্ষমতায় যিনিই আসুন না কেন, পাঁচ বছর পর তাঁর মধ্যেও শেখ হাসিনার মতো কর্তৃত্ববাদী প্রবণতা তৈরি হতে পারে।

 

তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সন্তান তারেক রহমানকে নতুন করে শেখ হাসিনার মতো ভূমিকায় দেখতে চান না তাঁরা।

 

মামুনুল হক আরও বলেন, বিএনপি না চাইলেও তারেক রহমানকে সঠিক পথে রাখতে তাঁরা বাধ্য করবেন। তাঁর মতে, তারেক রহমান যদি শেখ হাসিনার মতো হওয়ার চেষ্টা করেন, তাহলে তাঁকে ক্ষমতায় থাকতে দেওয়া হবে না। ভোটারদের অধিকার নিয়ে যারা ছিনিমিনি খেলেন, বাংলাদেশের ইতিহাসে তাঁদের টিকে থাকার নজির নেই বলেও মন্তব্য করেন তিনি।

 

সমাবেশে উপস্থিত ছিলেন যাঁরা

 

বাংলাদেশ খেলাফত মজলিসের হবিগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল্লাহ আকিলপুরীর সভাপতিত্বে সমাবেশটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা নোমান আহমদ সাদিক।

 

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মুফতী মোহাম্মদ উল্লাহ এমপি, মাওলানা আতাউল্লাহ আমিন, মাওলানা আব্দুল আজিজ, মাওলানা মুহসিনুল হাসান, মাওলানা হাসান জুনাইদ ও মাওলানা জাহিদুজ্জামানসহ অন্যান্য নেতারা।

 

এতে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

 

সূত্র: ইনসাফ

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD