1. admin@visionsangbad24.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
শিরোনাম :
আজ আফগানিস্তানের স্বাধীনতা দিবস: ১৫ আগস্টে নতুন অধ্যায়ের পাঁচ বছর খ্রিস্টধর্ম প্রচারে সৌদি আরবে গিয়ে ইসলাম গ্রহণ করলেন মার্কিন শিক্ষিকা! প্রতিশোধ নেওয়ার সুযোগ থাকা সত্ত্বেও সেই মহিলা মাদরাসায় হা/মলাকারীকে ক্ষমা শহীদ মুফতি নাসরুল্লাহ বদরপুরির পরিবারের দায়িত্ব নিলেন ধর্মমন্ত্রী নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৩, আহত অন্তত ২৫ ধর্মীয় উৎসবে নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: মুফতি আব্দুল মালেক রাষ্ট্র ব্যবস্থা নিতে পারছে না বলেই ইশরাককে অস্ত্র হাতে নামতে হয়েছে: আখতার হোসেন মুফতি নাসরুল্লাহ বদরের তিন এতিম সন্তানের জন্য ১০ লাখ টাকা দিল আস-সুন্নাহ ফাউন্ডেশন মুফতি মুহাম্মদ উল্লাহর সন্ধান ও নাসরুল্লাহ বদরের মরদেহ জান্নাতুল বাকীতে দাফনের দাবি জমিয়তের কাবুলে পৌঁছে দায়িত্ব গ্রহণ করলেন জাতিসংঘের আফগানিস্তানবিষয়ক বিশেষ প্রতিনিধি রাবাব ফাতিমা দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড ঘিরে তৎপর ঢাকা, সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা

‘হু ইজ হাদি?’ বিতর্কে মুখ খুললেন মীর স্নিগ্ধ, ওসমান হাদিকে নিয়ে বললেন গুরুত্বপূর্ণ কথা

মোঃ মাহমুদুল হাসান
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

সামাজিক যোগাযোগমাধ্যমে ‘হু ইজ হাদি?’ (হাদি কে?) প্রশ্নটি ঘিরে আলোচনা-সমালোচনার মধ্যে শহিদ শরীফ ওসমান হাদির অবদান তুলে ধরেছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। তাঁর মতে, জুলাই অভ্যুত্থানের আগে ও পরে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অনেকের অবদান থাকলেও জুলাইকে রক্ষায় ওসমান হাদির সংগ্রাম ও আত্মত্যাগ ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য।

 

শুক্রবার (৯ অক্টোবর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন মীর স্নিগ্ধ।

 

ওসমান হাদির জনপ্রিয়তা নিয়ে স্নিগ্ধের মন্তব্য

 

ফেসবুক পোস্টে মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ লেখেন, উপমহাদেশের পাশাপাশি বিশ্বরাজনীতি নিয়ে গবেষণা করলেও ওসমান হাদির মতো রাজনৈতিক চরিত্র আরও পাওয়া যাবে কি না, তা নিয়ে তাঁর সন্দেহ রয়েছে।

 

তিনি আরও উল্লেখ করেন, অল্প সময়ে ওসমান হাদির উত্থান এবং বিএনপি, জামায়াত ও এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের মানুষের মধ্যে তাঁর ব্যাপক জনপ্রিয়তা ইতিহাসে বিরল।

 

স্নিগ্ধের ভাষায়, ‘ওসমান হাদি হলো সেই স্ফুলিঙ্গ, যার আবির্ভাব ক্ষণিকের জন্য, কিন্তু তার আলোর বিকাশ অসীম কালের।’

 

তিনি আরও বলেন, ‘সুতরাং “ওসমান হাদি কে?”—এই প্রশ্ন জুলাইয়ের অগ্রনায়কদের হতে পারে না।’

 

প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের প্রসঙ্গ

 

নিজের পোস্টে ওসমান হাদির প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা প্রদর্শনের বিষয়টিও উল্লেখ করেন মীর স্নিগ্ধ।

 

তিনি লেখেন, ‘ওসমান হাদির গুরুত্বের কারণেই প্রধানমন্ত্রী নিজের ভাইয়ের কবর জিয়ারত করার আগে হাদির কবর জিয়ারত করেন।’

 

‘তার জায়গা কেউ নিতে পারবে না’

 

পোস্টের শেষাংশে ইংরেজিতে ওসমান হাদিকে নিয়ে নিজের অবস্থান তুলে ধরেন মীর স্নিগ্ধ। তিনি লেখেন, ‘At the end of the day, Osman Hadi is Osman Hadi. No one is like him. No one can replace him.’

 

এর বাংলা অর্থ, ‘শেষ পর্যন্ত ওসমান হাদি, ওসমান হাদিই। তাঁর মতো কেউ নেই। তাঁর জায়গা কেউ নিতে পারবে না।’

 

সামাজিক যোগাযোগমাধ্যমে ‘হু ইজ হাদি?’ প্রশ্নটি ঘিরে চলমান আলোচনার মধ্যে মীর স্নিগ্ধের এই বক্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

 

সূত্র: মীর মাহবুবুর রহমান স্নিগ্ধের ফেসবুক পোস্ট।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD