1. admin@visionsangbad24.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
আজ আফগানিস্তানের স্বাধীনতা দিবস: ১৫ আগস্টে নতুন অধ্যায়ের পাঁচ বছর সাদপন্থিরা আর কখনো টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান ব্যবহার করতে পারবে না: আল্লামা বাবুনগরী ইরানে যেকোনো মুহূর্তে ফের হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, হুঁশিয়ারি ট্রাম্পের সেতুর নিচে অচেতন অবস্থায় উদ্ধার, হাসপাতালে নেওয়ার পথে মারা গেলেন মাদ্রাসাশিক্ষক টঙ্গীতে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তারের পর শিশুটির বাবাকে ধরতে পুলিশের অভিযান টঙ্গীতে ক্বারিউল কুরআন মাদরাসায় হামলা-ভাঙচুরের প্রতিবাদে সমাবেশ, জড়িতদের গ্রেপ্তারের দাবি খ্রিস্টধর্ম প্রচারে সৌদি আরবে গিয়ে ইসলাম গ্রহণ করলেন মার্কিন শিক্ষিকা! প্রতিশোধ নেওয়ার সুযোগ থাকা সত্ত্বেও সেই মহিলা মাদরাসায় হা/মলাকারীকে ক্ষমা শহীদ মুফতি নাসরুল্লাহ বদরপুরির পরিবারের দায়িত্ব নিলেন ধর্মমন্ত্রী নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৩, আহত অন্তত ২৫ ধর্মীয় উৎসবে নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: মুফতি আব্দুল মালেক

আন্তর্জাতিক আদালতকে সতর্ক করলেন জবিহুল্লাহ মুজাহিদ

মোঃ মাহমুদুল হাসান
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ৪৮ বার পড়া হয়েছে
আন্তর্জাতিক আদালতের স্বীকৃতি দেয় না আফগানিস্তান: জবিহুল্লাহ মুজাহিদ

 

আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) আফগানিস্তানের নেতাদের গ্রেপ্তারের বিষয়ে যে অবস্থান জানিয়েছে, তা প্রত্যাখ্যান করেছে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান। দেশটির মুখপাত্র মাওলানা জবিহুল্লাহ মুজাহিদ বলেছেন, আফগানিস্তান ‘আন্তর্জাতিক আদালত’ নামে কোনো আদালতকে স্বীকৃতি দেয় না এবং এ ধরনের প্রতিষ্ঠানের সিদ্ধান্তকেও গুরুত্ব দেয় না।

 

মঙ্গলবার (৬ অক্টোবর) নিজের এক্স অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

 

জবিহুল্লাহ মুজাহিদ বলেন, আফগানিস্তানের নেতাদের গ্রেপ্তারের বিষয়ে আন্তর্জাতিক অপরাধ আদালতের কথিত সিদ্ধান্তের তারা নিন্দা জানাচ্ছেন। আফগানিস্তান এ ধরনের কোনো আদালতকে স্বীকৃতি না দেওয়ায় এর কোনো অবস্থানও তাদের কাছে গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেন তিনি।

 

তিনি আরও দাবি করেন, আফগানিস্তানের ইসলামী আমিরাতের নেতারা এমন কোনো কর্মকাণ্ডে জড়িত নন, যার কারণে কোনো আদালতের পক্ষ থেকে তাদের গ্রেপ্তার বা শাস্তির জন্য উপযুক্ত বিবেচনা করা যেতে পারে।

 

আফগান সরকারের এই মুখপাত্র বলেন, তাদের নেতৃত্ব ইসলামী শরিয়াহর বিধান ও আদালতের অধীন। কোনো গোয়েন্দা সংস্থা বা কথিত আন্তর্জাতিক আদালতের অধীন নয়।

 

এ সময় আন্তর্জাতিক পর্যায়ের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে নিজেদের ক্ষমতা ও এখতিয়ারের সীমা মেনে চলার আহ্বান জানান জবিহুল্লাহ মুজাহিদ। তার ভাষ্য, নিজেদের মর্যাদা রক্ষার স্বার্থেই এসব প্রতিষ্ঠানের উচিত এখতিয়ারবহির্ভূত কোনো দাবি না করা।

 

সূত্র: বাখতার নিউজ এজেন্সি

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD