সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, মুফতি নাসরুল্লাহ বদর সাহেব ও নুরুল্লাহর এখনো কোনো সন্ধান পাওয়া যায়নি। তাঁদের নিখোঁজ থাকার খবরে পরিবার, স্বজন, সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।
নিখোঁজ দুজনের সন্ধান পেতে সবার সহযোগিতা কামনা করা হয়েছে। তাঁদের সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে সংশ্লিষ্ট নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

যোগাযোগের নম্বর:
– ০১৮১৩-১২৫৯৪৭
– ০১৩১৪-৮৮১২৫৫
পাশাপাশি মুফতি নাসরুল্লাহ বদর সাহেব ও নুরুল্লাহর নিরাপদে ফিরে আসার জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে। একই সঙ্গে আহত ব্যক্তিদের দ্রুত সুস্থতা কামনা করা হয়েছে।
মহান আল্লাহ তাআলা তাঁদের হেফাজত করুন, নিরাপদে পরিবারের কাছে ফিরিয়ে দিন এবং আহত ব্যক্তিদের পূর্ণ সুস্থতা দান করুন। আমিন।