1. admin@visionsangbad24.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
আজ আফগানিস্তানের স্বাধীনতা দিবস: ১৫ আগস্টে নতুন অধ্যায়ের পাঁচ বছর খ্রিস্টধর্ম প্রচারে সৌদি আরবে গিয়ে ইসলাম গ্রহণ করলেন মার্কিন শিক্ষিকা! প্রতিশোধ নেওয়ার সুযোগ থাকা সত্ত্বেও সেই মহিলা মাদরাসায় হা/মলাকারীকে ক্ষমা শহীদ মুফতি নাসরুল্লাহ বদরপুরির পরিবারের দায়িত্ব নিলেন ধর্মমন্ত্রী নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৩, আহত অন্তত ২৫ ধর্মীয় উৎসবে নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: মুফতি আব্দুল মালেক রাষ্ট্র ব্যবস্থা নিতে পারছে না বলেই ইশরাককে অস্ত্র হাতে নামতে হয়েছে: আখতার হোসেন মুফতি নাসরুল্লাহ বদরের তিন এতিম সন্তানের জন্য ১০ লাখ টাকা দিল আস-সুন্নাহ ফাউন্ডেশন মুফতি মুহাম্মদ উল্লাহর সন্ধান ও নাসরুল্লাহ বদরের মরদেহ জান্নাতুল বাকীতে দাফনের দাবি জমিয়তের কাবুলে পৌঁছে দায়িত্ব গ্রহণ করলেন জাতিসংঘের আফগানিস্তানবিষয়ক বিশেষ প্রতিনিধি রাবাব ফাতিমা দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড ঘিরে তৎপর ঢাকা, সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা

শহীদ মুফতি নাসরুল্লাহ বদরপুরির পরিবারের দায়িত্ব নিলেন ধর্মমন্ত্রী

মোঃ মাহমুদুল হাসান, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

সৌদি আরবের রিয়াদে বিমানবন্দরে হামলায় শহীদ বাংলাদেশি ওমরাহযাত্রী মুফতি মুহাম্মদ নাসরুল্লাহ বদরপুরির পরিবারের পাশে দাঁড়িয়েছেন ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। পরিবারটিকে ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়ার পাশাপাশি তাদের আবাসন ও সন্তানদের শিক্ষার দায়িত্ব পালনে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।

 

বুধবার (২১ অক্টোবর) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

গত ১০ অক্টোবর সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার শিকার হন বাংলাদেশ থেকে যাওয়া ৪৫ সদস্যের একটি ওমরাহ কাফেলা। ওই ঘটনায় বিভিন্ন দেশের নাগরিকদের পাশাপাশি শহীদ হন মুফতি মুহাম্মদ নাসরুল্লাহ বদরপুরি । তিনি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বদরপুর গ্রামের বাসিন্দা ছিলেন। ওমরাহ কাফেলাটির দলনেতা ও ইমাম হিসেবেও দায়িত্ব পালন করছিলেন তিনি। এ ঘটনায় কাফেলার আরও কয়েকজন সদস্য আহত হন।

 

আহত ওমরাহযাত্রীদের চিকিৎসা ও দেশে ফেরাতে উদ্যোগ

 

হামলার খবর পাওয়ার পরপরই ওমরাহ কাফেলার সদস্যদের সঙ্গে যোগাযোগ করেন ধর্মমন্ত্রী। সৌদি আরবে কর্মরত বাংলাদেশ মিশনের কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করে আহতদের উদ্ধার ও চিকিৎসার ব্যবস্থা করতে উদ্যোগ নেন তিনি। সে সময় সিঙ্গাপুরে চিকিৎসাধীন থাকলেও যাত্রীদের সার্বক্ষণিক খোঁজখবর রাখেন মন্ত্রী।

 

হামলায় ওমরাহযাত্রীদের লাগেজ হারিয়ে যাওয়ায় তাদের আপ্যায়ন ও নতুন পোশাকের ব্যবস্থাও করা হয়। পাশাপাশি দেশে ফেরার টিকিট নিশ্চিত করা এবং নিরাপদ প্রত্যাবর্তনের জন্য সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখা হয়।

 

পরিবারের আবাসন ও সন্তানদের শিক্ষার আশ্বাস

 

শহীদ মুফতি নাসরুল্লাহ বদরপুরির পরিবারের খোঁজখবর নিতে গত ১৩ অক্টোবর ধর্মমন্ত্রীর পক্ষ থেকে মাওলানা ইয়াকুব ওসমানীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বদরপুরে তাঁর বাড়িতে যায়। এ সময় পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

 

প্রতিনিধি দলটি নিহতের মরদেহ দাফন, পরিবারের স্থায়ী আবাসন এবং সন্তানদের শিক্ষার বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেয়। পরিবারের সঙ্গে ফোনালাপেও ধর্মমন্ত্রী তাঁর মরদেহ জান্নাতুল বাকিতে দাফন অথবা দেশে ফিরিয়ে আনার বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। এ ছাড়া ব্যক্তিগতভাবে পরিবারটিকে ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন তিনি।

 

দেশে ফিরেছেন ওমরাহ কাফেলার ৩৩ সদস্য

 

হামলার শিকার ৪৫ সদস্যের ওমরাহ কাফেলার ৩৩ জন সদস্য মঙ্গলবার (২০ অক্টোবর) রাত ১১টা ২০ মিনিটে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

 

ধর্মমন্ত্রীর নির্দেশনায় তাঁর একান্ত সচিব ছাদেক আহমদ, হজ পরিচালক মো. লোকমান হোসেনসহ মন্ত্রণালয়ের দায়িত্বশীল কর্মকর্তারা বিমানবন্দরে উপস্থিত থেকে দেশে ফেরা যাত্রীদের অভ্যর্থনা জানান।

 

এ সময় সাংবাদিকদের ধর্মমন্ত্রীর একান্ত সচিব ছাদেক আহমদ বলেন, সৌদি আরবে আটকে পড়া ওমরাহযাত্রীদের অভ্যর্থনা জানাতে মন্ত্রীর নির্দেশনায় তাঁরা বিমানবন্দরে এসেছেন। ধর্মমন্ত্রী ব্যক্তিগতভাবে দেশে ফেরা যাত্রীদের নৈশভোজের ব্যবস্থা করেছেন। পাশাপাশি তাঁদের নিজ নিজ মাদ্রাসা ও বাসায় নিরাপদে পৌঁছে দিতে পরিবহনের ব্যবস্থাও রাখা হয়েছে।

 

তিনি আরও জানান, পরবর্তী সময়েও প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে। প্রয়োজনে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে করণীয় নির্ধারণ করা হবে।

 

এ সময় বিমানবন্দরে জামেয়া আরাবিয়া রবিউল উলুম মাদ্রাসার অধ্যক্ষ মুফতি ফয়জুল্লাহ, জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশের নেতৃবৃন্দ এবং সংশ্লি ষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD