1. admin@visionsangbad24.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
আজ আফগানিস্তানের স্বাধীনতা দিবস: ১৫ আগস্টে নতুন অধ্যায়ের পাঁচ বছর সাদপন্থিরা আর কখনো টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান ব্যবহার করতে পারবে না: আল্লামা বাবুনগরী ইরানে যেকোনো মুহূর্তে ফের হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, হুঁশিয়ারি ট্রাম্পের সেতুর নিচে অচেতন অবস্থায় উদ্ধার, হাসপাতালে নেওয়ার পথে মারা গেলেন মাদ্রাসাশিক্ষক টঙ্গীতে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তারের পর শিশুটির বাবাকে ধরতে পুলিশের অভিযান টঙ্গীতে ক্বারিউল কুরআন মাদরাসায় হামলা-ভাঙচুরের প্রতিবাদে সমাবেশ, জড়িতদের গ্রেপ্তারের দাবি খ্রিস্টধর্ম প্রচারে সৌদি আরবে গিয়ে ইসলাম গ্রহণ করলেন মার্কিন শিক্ষিকা! প্রতিশোধ নেওয়ার সুযোগ থাকা সত্ত্বেও সেই মহিলা মাদরাসায় হা/মলাকারীকে ক্ষমা শহীদ মুফতি নাসরুল্লাহ বদরপুরির পরিবারের দায়িত্ব নিলেন ধর্মমন্ত্রী নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৩, আহত অন্তত ২৫ ধর্মীয় উৎসবে নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: মুফতি আব্দুল মালেক

আফগান-পাকিস্তানিদের অযৌক্তিক রক্তপাত নিষিদ্ধ মনে করে ইমারাতে ইসলাম: মাওলানা মনসুর

Reporter Name
  • প্রকাশের সময় : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • ৪৪ বার পড়া হয়েছে

আফগানিস্তান ও পাকিস্তানের নাগরিকদের অযৌক্তিক রক্তপাতকে ইমারাতে ইসলামিয়া নিষিদ্ধ মনে করে বলে জানিয়েছেন আফগানিস্তানের গ্রামীণ পুনর্বাসন ও উন্নয়নমন্ত্রী মাওলানা আবদুল লতিফ মনসুর। তিনি বলেন, উভয় দেশের জনগণই মুসলিম।

 

রোববার (৪ অক্টোবর) বাদাখশানে ওয়াখান সড়কের উদ্বোধন অনুষ্ঠানে পাকিস্তানের সাম্প্রতিক আফগানিস্তান হামলা নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি এসব কথা বলেন।

 

মাওলানা মনসুর বলেন, পাকিস্তানের বোমা হামলার ঘটনায় অনেকেই আবেগপ্রবণ হয়ে পড়েছেন। তবে আফগান জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে দেশকে আরও আত্মনির্ভরশীল করে গড়ে তোলা প্রয়োজন।

 

তিনি স্বীকার করেন, আফগানিস্তানের বর্তমান ব্যবস্থা এখনো পূর্ণ আত্মনির্ভরতা অর্জন করতে পারেনি। তবে দেশের জনগণকে সুরক্ষা দেওয়ার সক্ষমতা বাড়াতে কাজ চলছে বলে জানান তিনি।

 

পরিস্থিতি যাতে নির্বিচারে রক্তপাতের দিকে না যায়, সে বিষয়েও গুরুত্বারোপ করেন আফগান এই মন্ত্রী।

 

তিনি বলেন, নিজেদের মানুষের অযৌক্তিক রক্তপাতকে তারা যেমন নিষিদ্ধ মনে করেন, একইভাবে পাকিস্তানিদের অযৌক্তিক রক্তপাতকেও নিষিদ্ধ মনে করেন। কারণ তারাও মুসলিম।

 

এদিকে পাকিস্তানের সামরিক কর্মকর্তারা দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছেন, আফগানিস্তানের ভূখণ্ড ব্যবহার করে পাকিস্তানে হামলার পরিকল্পনা ও হামলা চালানোর সুযোগ দেওয়া হচ্ছে। তবে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান এসব অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে। তাদের দাবি, পাকিস্তানের অভ্যন্তরীণ নিরাপত্তাজনিত সমস্যার জন্য আফগানিস্তান দায়ী নয়।

 

সূত্র: আরিয়ানা নিউজ

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD