1. admin@visionsangbad24.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
রাশেদ খাঁনকে ফোন দিয়ে পাটওয়ারী বললেন ‘সব ফাঁস করে দেবো’ গাজ্জার স্বাধীনতা ও ইসরাইলি সেনা প্রত্যাহার না হওয়া পর্যন্ত অস্ত্র ছাড়বে না হামাস হিজবুত তাওহীদ নিষিদ্ধের দাবিতে ১ আগস্ট নোয়াখালীতে হেফাজতের মহাসমাবেশ ভারতে রাজনৈতিক কার্যক্রমে শেখ হাসিনার নিষেধাজ্ঞা জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের মিসাইল হামলা, ধ্বংস ৩টি F-35 ইরাকে হামলার পর ট্রাম্পের সঙ্গে সৌদি প্রতিরক্ষামন্ত্রীর বৈঠক পটুয়াখালীতে জামায়াত নেতার বিরুদ্ধে বিধবাকে ধর্ষণ ও গর্ভপাত করানোর অভিযোগে মামলা অভিযোগ প্রমাণিত হলে কঠোর শাস্তি যশোর-৪ আসনের এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও, মেয়ের বিরুদ্ধে শিশুদের মারধরের অভিযোগ

রাশেদ খাঁনকে ফোন দিয়ে পাটওয়ারী বললেন ‘সব ফাঁস করে দেবো’

Reporter Name
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

রাশেদ খাঁনকে ফোন দিয়ে পাটওয়ারী বললেন ‘সব ফাঁস করে দেবো’

ভিশন সংবাদ 24

রাজনীতি

৩১ জুলাই, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী তাকে দুইবার ফোন করে ‘সব ফাঁস’ করে দেওয়ার হুমকি দিয়েছেন।

 

শুক্রবার (৩১ জুলাই) বিকেল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক বার্তায় এসব কথা বলেন তিনি।

 

স্ট্যাটাসে রাশেদ খাঁন লেখেন, ‘গতকাল (বৃহস্পতিবার) বিকালে নাসীরুদ্দীন পাটওয়ারী হঠাৎ আমাকে কল করে বললো, আমি যাতে তার বিরুদ্ধে আর না বলি, সেও আমার বিরুদ্ধে বলবে না। আমি তাকে বললাম, তুমি প্রধানমন্ত্রী, তার সহধর্মিণী, কন্যা ও মন্ত্রীদের নিয়ে বাজে কথা বলা বন্ধ করলে, আমি বিষয়টি ভেবে দেখবো। সে উত্তরে বললো, সে আজকে এ বিষয়ে মিডিয়ায় বলেছে, আর এসব করবে না।’

 

তিনি লিখেছেন, ‘এরপর রাতে আবার কল করে বললো, আপনি তো আমার বিরুদ্ধে বলেছেন, আমি কিন্তু সব বলে দেবো, আমাদের (নাহিদ-আসিফ) কাছে এসে আপনি ৫ লাখ করে টাকা নিয়ে যেতেন! আমি সব ফাঁস করে দেবো। আমি বললাম, যা আছে সব ফাঁস করে দাও! এরপর বললো, আপনি ফ্লাট কিনেছেন, সব ডকুমেন্টস আছে। এসব থেকে বাঁচার জন্য বিএনপিতে গিয়েছেন! উত্তরে আমি বললাম, আমার কোনও ফ্লাট নেই, আর কোনোদিন নাহিদ- আসিফ থেকে এক টাকাও নিইনি! তোমার কাছে আমার সম্পর্কে যা তথ্য আছে, সব ফাঁস করে দাও!’

 

রাশেদ খাঁন উল্লেখ করেন, ‘গতকাল তার কল পেয়ে আমি ভেবেছিলাম, ছেলেটি হয়তো তার ভুল বুঝতে পেরেছে। তাকে সুযোগ দেওয়া উচিত। কিন্তু আজকেই দেখলাম, সে আমাকে দেওয়া কথা ভুলে গেছে। আবারও আবোলতাবোল বকা শুরু করেছে।’

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD