1. admin@visionsangbad24.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
আজ আফগানিস্তানের স্বাধীনতা দিবস: ১৫ আগস্টে নতুন অধ্যায়ের পাঁচ বছর খ্রিস্টধর্ম প্রচারে সৌদি আরবে গিয়ে ইসলাম গ্রহণ করলেন মার্কিন শিক্ষিকা! প্রতিশোধ নেওয়ার সুযোগ থাকা সত্ত্বেও সেই মহিলা মাদরাসায় হা/মলাকারীকে ক্ষমা শহীদ মুফতি নাসরুল্লাহ বদরপুরির পরিবারের দায়িত্ব নিলেন ধর্মমন্ত্রী নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৩, আহত অন্তত ২৫ ধর্মীয় উৎসবে নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: মুফতি আব্দুল মালেক রাষ্ট্র ব্যবস্থা নিতে পারছে না বলেই ইশরাককে অস্ত্র হাতে নামতে হয়েছে: আখতার হোসেন মুফতি নাসরুল্লাহ বদরের তিন এতিম সন্তানের জন্য ১০ লাখ টাকা দিল আস-সুন্নাহ ফাউন্ডেশন মুফতি মুহাম্মদ উল্লাহর সন্ধান ও নাসরুল্লাহ বদরের মরদেহ জান্নাতুল বাকীতে দাফনের দাবি জমিয়তের কাবুলে পৌঁছে দায়িত্ব গ্রহণ করলেন জাতিসংঘের আফগানিস্তানবিষয়ক বিশেষ প্রতিনিধি রাবাব ফাতিমা দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড ঘিরে তৎপর ঢাকা, সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা

রিয়াদ বিমানবন্দরে হামলায় পা হারালেন বাংলাদেশি তরুণ আলেম মাওলানা সাঈদ আহমেদ

মোঃ মাহমুদুল হাসান, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ৩৫ বার পড়া হয়েছে

সৌদি আরবের রাজধানী রিয়াদের বিমানবন্দরে হামলায় গুরুতর আহত হয়েছেন বাংলাদেশি তরুণ আলেম মাওলানা সাঈদ আহমেদ। এ ঘটনায় তাঁর একটি পা বিচ্ছিন্ন হয়ে গেছে বলে জানা গেছে। বর্তমানে তিনি রিয়াদের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

মাওলানা সাঈদ আহমেদ ঢাকার লালবাগ জামেয়া থেকে ফারেগ হওয়ার পর কামরাঙ্গীরচরের একটি মাদ্রাসায় শিক্ষকতা করতেন। সম্প্রতি ৪৫ সদস্যের একটি ওমরাহ কাফেলার সঙ্গে পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যান তিনি।

 

প্রতিবেদন অনুযায়ী, রিয়াদ বিমানবন্দরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলায় তিনি গুরুতর আহত হন। পরে তাঁকে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাঁর শরীরে বড় ধরনের অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।

 

একজন তরুণ আলেম ও শিক্ষকের এমন মর্মান্তিক পরিণতিতে তাঁর পরিবার, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে গভীর উদ্বেগ ও শোকের সৃষ্টি হয়েছে। তাঁর দ্রুত সুস্থতা কামনা করে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।

 

সূত্রের তথ্য অনুযায়ী, মাওলানা সাঈদ আহমেদের শারীরিক অবস্থা ও হামলার বিস্তারিত বিষয়ে আরও নিশ্চিত তথ্য পাওয়া গেলে তা জানা যাবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD