1. admin@visionsangbad24.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
শিরোনাম :
আজ আফগানিস্তানের স্বাধীনতা দিবস: ১৫ আগস্টে নতুন অধ্যায়ের পাঁচ বছর খ্রিস্টধর্ম প্রচারে সৌদি আরবে গিয়ে ইসলাম গ্রহণ করলেন মার্কিন শিক্ষিকা! প্রতিশোধ নেওয়ার সুযোগ থাকা সত্ত্বেও সেই মহিলা মাদরাসায় হা/মলাকারীকে ক্ষমা শহীদ মুফতি নাসরুল্লাহ বদরপুরির পরিবারের দায়িত্ব নিলেন ধর্মমন্ত্রী নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৩, আহত অন্তত ২৫ ধর্মীয় উৎসবে নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: মুফতি আব্দুল মালেক রাষ্ট্র ব্যবস্থা নিতে পারছে না বলেই ইশরাককে অস্ত্র হাতে নামতে হয়েছে: আখতার হোসেন মুফতি নাসরুল্লাহ বদরের তিন এতিম সন্তানের জন্য ১০ লাখ টাকা দিল আস-সুন্নাহ ফাউন্ডেশন মুফতি মুহাম্মদ উল্লাহর সন্ধান ও নাসরুল্লাহ বদরের মরদেহ জান্নাতুল বাকীতে দাফনের দাবি জমিয়তের কাবুলে পৌঁছে দায়িত্ব গ্রহণ করলেন জাতিসংঘের আফগানিস্তানবিষয়ক বিশেষ প্রতিনিধি রাবাব ফাতিমা দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড ঘিরে তৎপর ঢাকা, সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা

প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ ঘিরে পূর্বধলায় মামলা, অভিযুক্ত ইউপি সদস্যের ছেলে

Reporter Name
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৫ বার পড়া হয়েছে

পূর্বধলায় বাক ও শ্রবণপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, ইউপি সদস্যের ছেলের বিরুদ্ধে মামলা

 

নেত্রকোনার পূর্বধলায় বাক ও শ্রবণপ্রতিবন্ধী ৩২ বছর বয়সী এক নারীকে ধর্ষণের অভিযোগে স্থানীয় এক ইউপি সদস্যের ছেলের বিরুদ্ধে মামলা হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাতে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে পূর্বধলা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি দায়ের করেন।

 

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী জন্ম থেকেই বাক ও শ্রবণপ্রতিবন্ধী। তিনি চার বছর বয়সী সন্তানকে নিয়ে বাবার বাড়িতে বসবাস করছিলেন।

 

অভিযোগ অনুযায়ী, গত ১৬ সেপ্টেম্বর বিকেলে বাড়ির পাশে গেলে খলিশাউড় ইউনিয়ন পরিষদের সদস্য কামাল উদ্দিন তালুকদারের ছেলে মো. আউয়াল ওরফে রবিন (২৪) তাকে ইশারায় ডেকে পাশের একটি ফাঁকা ঘরে নিয়ে যান। পরে প্রতিবেশী এক নারী বিষয়টি টের পেয়ে ওই নারীকে সেখান থেকে উদ্ধার করেন।

 

মামলার এজাহারে বলা হয়েছে, ভুক্তভোগী বাক ও শ্রবণপ্রতিবন্ধী হওয়ায় ইশারা-ইঙ্গিতের মাধ্যমে স্বজনদের কাছে ঘটনার বিষয়টি জানান। তবে প্রভাবশালীদের বাধা ও চাপের কারণে তাৎক্ষণিকভাবে থানায় অভিযোগ করা সম্ভব হয়নি বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।

 

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, শুক্রবার রাতে অভিযোগ পাওয়ার পর ভুক্তভোগীকে উদ্ধার করে পুলিশের হেফাজতে নেওয়া হয়। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে তার ডাক্তারি পরীক্ষার জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

 

পুলিশ জানায়, মামলার পর থেকে অভিযুক্ত রবিন মিয়া পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

 

ঘটনাটি নিয়ে তদন্ত চলছে। অভিযোগের সত্যতা তদন্ত ও আইনগত প্রক্রিয়ার মাধ্যমে নিশ্চিত হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD