1. admin@visionsangbad24.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
শিরোনাম :
আজ আফগানিস্তানের স্বাধীনতা দিবস: ১৫ আগস্টে নতুন অধ্যায়ের পাঁচ বছর আসিফ মাহমুদের সময়ে নিয়োগ-পদোন্নতি-বদলির নথি তলব দুদকের মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগ, বাকৃবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসের সদস্য হলেন ৫ আলেম বিরোধী দলীয় নেতার সঙ্গে আইপিইউ মহাসচিবের সৌজন্য সাক্ষাৎ মুসলিম বিশ্বের শান্তিরক্ষায় অবদান রাখতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী মক্কা চুক্তি মুসলিম বিশ্বের জন্য উপকারী: মাওলানা জাবিহুল্লাহ প্রকাশিত সংবাদ প্রত্যাখ্যান করে প্রতিবাদ জানালেন শ্যামগঞ্জ হাইওয়ে থানার ওসি সংসদে বক্তব্য নিয়ে ভুল বোঝাবুঝি: দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ রংপুরে একই পরিবারের চারজনকে হত্যার প্রতিবাদে পূর্বধলায় মানববন্ধন ও বিক্ষোভ ঢাকায় মাইজভান্ডারি গোষ্ঠীর জশনে জুলুস: প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন

রংপুরে একই পরিবারের চারজনকে হত্যার প্রতিবাদে পূর্বধলায় মানববন্ধন ও বিক্ষোভ

Reporter Name
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

রংপুরে একই পরিবারের চারজনকে হত্যার প্রতিবাদে পূর্বধলায় মানববন্ধন ও বিক্ষোভ

 

নিজস্ব প্রতিবেদক | পূর্বধলা, নেত্রকোনা | ২৯ আগস্ট ২০২৬

 

রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চার সদস্যকে নৃশংসভাবে হত্যার ঘটনায় সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নেত্রকোনার পূর্বধলায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (২৯ আগস্ট) বেলা ১১টায় পূর্বধলা উপজেলার কেন্দ্রীয় শহীদ বেদিতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পূর্বধলা উপজেলা শাখার উদ্যোগে এ প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়।

 

‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’—এই আহ্বানকে সামনে রেখে আয়োজিত মানববন্ধনে রংপুরের হত্যাকাণ্ডের পাশাপাশি সারাদেশে সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়।

 

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পূর্বধলা উপজেলা শাখার সভাপতি তরুণ কুমার রায়ের সভাপতিত্বে এবং সহসভাপতি দীপক রঞ্জন সরকারের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ পূর্বধলা উপজেলা শাখার সভাপতি জীবন কৃষ্ণ দে এবং পূজা উদযাপন পরিষদের সদস্য চন্দন কুমার দাস।

 

বক্তারা বলেন, রংপুরে শিক্ষক গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী এবং দুই সন্তান আগামী ও প্রিয়ম চক্রবর্তীকে হত্যার ঘটনা অত্যন্ত মর্মান্তিক ও নিন্দনীয়। এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।

 

তারা আরও বলেন, দেশের সকল নাগরিকের জানমাল ও উপাসনালয়ের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গঠনে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান বক্তারা।

 

কর্মসূচিতে পূর্বধলা সার্বজনীন কেন্দ্রীয় পূজা মন্দির কমিটির সভাপতি সঞ্জিত চন্দ্র কর, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় চৌধুরী, সাংগঠনিক সম্পাদক বিকাশ ঘোষসহ সনাতন সম্প্রদায়ের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

 

মানববন্ধন শেষে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে একটি প্রতিবাদী বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কর্মসূচির সমাপ্তি ঘটে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD