1. admin@visionsangbad24.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
শিরোনাম :
আজ আফগানিস্তানের স্বাধীনতা দিবস: ১৫ আগস্টে নতুন অধ্যায়ের পাঁচ বছর সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের পর আলোচনায় সেই ভিডিও, কারাগারে ভারতীয় যুবক প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব আজিজুল হক ইসলামাবাদী সাদপন্থিরা আর কখনো টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান ব্যবহার করতে পারবে না: আল্লামা বাবুনগরী ইরানে যেকোনো মুহূর্তে ফের হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, হুঁশিয়ারি ট্রাম্পের সেতুর নিচে অচেতন অবস্থায় উদ্ধার, হাসপাতালে নেওয়ার পথে মারা গেলেন মাদ্রাসাশিক্ষক টঙ্গীতে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তারের পর শিশুটির বাবাকে ধরতে পুলিশের অভিযান টঙ্গীতে ক্বারিউল কুরআন মাদরাসায় হামলা-ভাঙচুরের প্রতিবাদে সমাবেশ, জড়িতদের গ্রেপ্তারের দাবি খ্রিস্টধর্ম প্রচারে সৌদি আরবে গিয়ে ইসলাম গ্রহণ করলেন মার্কিন শিক্ষিকা! প্রতিশোধ নেওয়ার সুযোগ থাকা সত্ত্বেও সেই মহিলা মাদরাসায় হা/মলাকারীকে ক্ষমা শহীদ মুফতি নাসরুল্লাহ বদরপুরির পরিবারের দায়িত্ব নিলেন ধর্মমন্ত্রী

ফুলপুরের “দুই বিলের মাঝে বাঁধ দিয়ে মাছ চাষ ” পানি বন্দী এলাকাবাসী

Reporter Name
  • প্রকাশের সময় : সোমবার, ২২ জুন, ২০২০
  • ৮২ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ফুলপুর  পৌরসভার আমুয়াকান্দা পয়ারী রোডে অবস্থিত লেদু সরকার বাড়ি সংলগ্ন ৯ নং ওয়ার্ডের অংশ ভুইদ্দা বুড়ি ও কুন্দাবুড়ি বিলের মাঝখানে হঠাৎ করে মাটির বাঁধ দিয়ে ফিসারী তৈরী করে চলতি পানি প্রবাহ ব্যবস্থা বন্ধ করে মাছ চাষ করার কারণে বাড়ি-ঘরে পানি এবং প্রায় ৫০ টি পরিবার পানি বন্দী হয়ে রয়েছে। জানা যায় যে, একই উপজেলার কাড়াহা (পশ্চিম) নামক গ্রামের বসির উদ্দিন (বসু মিয়া) বিগত কয়েক দিন আগে কাউকে কিছু না জানিয়ে হঠাৎ তার নিজের জমিতে মাটি কেটে এই বাঁধ নির্মাণ করে মাছের চাষ করার কারণে এই ভয়ানক জন দূর্ভোগের সৃষ্টি হয়। পানি বন্দী এলাকাবাসী মোজাম্মেল হক বলেন, বসু মিয়াকে এই দুই বিলের মধ্যে বাঁধ নির্মাণে নিষেধ করলে সে বলে যে, আমার জমিতে আমি বাঁধ দিয়েছি তাতে অন্যদের কি সমস্যা হল এটা আমার দেখার বিষয় না। আরও জানা যায় যে, এই বাঁধের কারণে ভুইদ্দা বুড়ি বিলের পানি কুন্দা বুড়ি বিলে প্রবেশ করতে পারছেনা। যে পানি যুগ যুগ ধরে এখান দিয়েই প্রবাহিত হয়ে আসছে। আর একটু বৃষ্টি হলে সমস্যা চরম আকার ধারণ করতে পারে বলে এলাকাবাসীর আশংকা। তাই এই সমস্যা সমাধানে  অতিদ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD