1. admin@visionsangbad24.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
শিরোনাম :
আজ আফগানিস্তানের স্বাধীনতা দিবস: ১৫ আগস্টে নতুন অধ্যায়ের পাঁচ বছর আসিফ মাহমুদের সময়ে নিয়োগ-পদোন্নতি-বদলির নথি তলব দুদকের মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগ, বাকৃবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসের সদস্য হলেন ৫ আলেম বিরোধী দলীয় নেতার সঙ্গে আইপিইউ মহাসচিবের সৌজন্য সাক্ষাৎ মুসলিম বিশ্বের শান্তিরক্ষায় অবদান রাখতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী মক্কা চুক্তি মুসলিম বিশ্বের জন্য উপকারী: মাওলানা জাবিহুল্লাহ প্রকাশিত সংবাদ প্রত্যাখ্যান করে প্রতিবাদ জানালেন শ্যামগঞ্জ হাইওয়ে থানার ওসি সংসদে বক্তব্য নিয়ে ভুল বোঝাবুঝি: দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ রংপুরে একই পরিবারের চারজনকে হত্যার প্রতিবাদে পূর্বধলায় মানববন্ধন ও বিক্ষোভ ঢাকায় মাইজভান্ডারি গোষ্ঠীর জশনে জুলুস: প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন

প্রকাশিত সংবাদ প্রত্যাখ্যান করে প্রতিবাদ জানালেন শ্যামগঞ্জ হাইওয়ে থানার ওসি

Reporter Name
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে

ময়মনসিংহের শ্যামগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন তিনি। তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোকে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন তিনি।

 

গত ২৫ আগস্ট একটি অনলাইন নিউজ পোর্টালে শ্যামগঞ্জ হাইওয়ে থানার ওসির বিরুদ্ধে মাসোহারা আদায়ের অভিযোগসংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হয়। পরে ২৮ আগস্ট একটি জাতীয় দৈনিকে তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ নিয়ে আরও একটি প্রতিবেদন প্রকাশ করা হয়।

 

প্রকাশিত প্রতিবেদনগুলোতে অভিযোগ করা হয়, বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও চালকদের মিথ্যা মামলার ভয় দেখিয়ে অর্থ আদায় করা হয়। পাশাপাশি ত্রুটিযুক্ত ও কাগজপত্রবিহীন যানবাহন চলাচলের সুযোগ দেওয়ার বিনিময়ে মাসিকভিত্তিতে অর্থ নেওয়ার অভিযোগও তোলা হয়।

 

এ ছাড়া পণ্যবাহী যানবাহন ও সিএনজি অটোরিকশা থেকে মাসোহারা আদায় এবং গাড়ি আটকে ‘রেকার বিলের’ নামে অর্থ নেওয়ার অভিযোগের কথাও প্রতিবেদনে উল্লেখ করা হয়। একটি প্রতিবেদনে কথিত মাসোহারা আদায়ের একটি তালিকার বিষয়ও তুলে ধরা হয়।

 

তবে এসব অভিযোগ সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছেন শ্যামগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. আমিনুল ইসলাম।

 

এক প্রতিবাদলিপিতে তিনি বলেন, তার বিরুদ্ধে প্রকাশিত অভিযোগ ও তথ্য সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত। এসব অভিযোগের সঙ্গে তার কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই বলেও দাবি করেন তিনি।

 

ওসি আমিনুল ইসলাম বলেন, তার বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তা যথাযথ তথ্য ও প্রমাণসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করা যেতে পারে। তিনি তথ্য-উপাত্ত ও নথিপত্র যাচাই করে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের জন্য গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানান।

 

তিনি আরও বলেন, বিষয়টি নিয়ে তিনি ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছেন। ভবিষ্যতে তার বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালানো হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

দায়িত্বশীল সাংবাদিকতার প্রতি শ্রদ্ধা জানিয়ে ওসি বলেন, প্রকৃত তথ্যের ভিত্তিতে সংবাদ প্রকাশে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে। তবে উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানো হলে তা মেনে নেওয়া হবে না।

 

শ্যামগঞ্জ হাইওয়ে থানার ওসি আরও বলেন, ময়মনসিংহ-নেত্রকোণা মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষা, অবৈধ যানবাহন নিয়ন্ত্রণ এবং চোরাচালান ও মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ নিয়মিতভাবে আইনানুগ কার্যক্রম পরিচালনা করছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD