1. admin@visionsangbad24.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
শিরোনাম :
আজ আফগানিস্তানের স্বাধীনতা দিবস: ১৫ আগস্টে নতুন অধ্যায়ের পাঁচ বছর আসিফ মাহমুদের সময়ে নিয়োগ-পদোন্নতি-বদলির নথি তলব দুদকের মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগ, বাকৃবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসের সদস্য হলেন ৫ আলেম বিরোধী দলীয় নেতার সঙ্গে আইপিইউ মহাসচিবের সৌজন্য সাক্ষাৎ মুসলিম বিশ্বের শান্তিরক্ষায় অবদান রাখতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী মক্কা চুক্তি মুসলিম বিশ্বের জন্য উপকারী: মাওলানা জাবিহুল্লাহ প্রকাশিত সংবাদ প্রত্যাখ্যান করে প্রতিবাদ জানালেন শ্যামগঞ্জ হাইওয়ে থানার ওসি সংসদে বক্তব্য নিয়ে ভুল বোঝাবুঝি: দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ রংপুরে একই পরিবারের চারজনকে হত্যার প্রতিবাদে পূর্বধলায় মানববন্ধন ও বিক্ষোভ ঢাকায় মাইজভান্ডারি গোষ্ঠীর জশনে জুলুস: প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন

আসিফ মাহমুদের সময়ে নিয়োগ-পদোন্নতি-বদলির নথি তলব দুদকের

মোঃ মাহমুদুল হাসান
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক |

অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার দায়িত্ব পালনের সময় কর্মকর্তা-কর্মচারীদের নিয়োগ, পদোন্নতি ও বদলি সংক্রান্ত সব প্রশাসনিক নথি তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

 

অভিযোগের অনুসন্ধানের অংশ হিসেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিবের কাছে এ-সংক্রান্ত চিঠি পাঠিয়েছে দুদক। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক মো. তানজির আহমেদ।

 

দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক ও চার সদস্যের অনুসন্ধান দলের প্রধান জাহিদ কালামের স্বাক্ষর করা চিঠিতে আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে চাহিদাকৃত তথ্য ও নথির সত্যায়িত অনুলিপি কমিশনে পাঠাতে বলা হয়েছে।

 

চিঠিতে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের দায়িত্বকালীন প্রশাসনিক নথির পাশাপাশি জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৫ সালের ৭ মে ও ২০২৬ সালের ১৮ এপ্রিল প্রকাশিত দুটি স্মারকের মাধ্যমে সম্পন্ন হওয়া বদলি-সংক্রান্ত যাবতীয় নথিও চাওয়া হয়েছে।

 

এ ছাড়া ৩৮ জন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তাকে চলতি দায়িত্ব প্রদান, দায়িত্ব বাতিল ও পদায়ন সংক্রান্ত নথিপত্রও তলব করেছে দুদক।

 

একই সঙ্গে ঢাকা, বগুড়া, বরিশাল, পাবনা, ধামরাই ও নরসিংদীসহ মাঠপর্যায়ে কর্মরত কয়েকজন সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার ব্যক্তিগত নথি এবং সংশ্লিষ্ট বিধিবিধানের অনুলিপিও চাওয়া হয়েছে।

 

দুদক সূত্রের বরাতে জানা গেছে, সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, সাবেক সচিব মো. মাহবুব-উল-আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি ও নিয়মবহির্ভূত সুবিধা দেওয়ার অভিযোগ রয়েছে। এসব অভিযোগের সত্যতা যাচাইয়ে নথিপত্র সংগ্রহ করে অনুসন্ধান করছে কমিশন।

 

তবে অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য জানা গেলে তা পরবর্তীতে প্রতিবেদনে যুক্ত করা হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD