1. admin@visionsangbad24.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনাম :
আজ আফগানিস্তানের স্বাধীনতা দিবস: ১৫ আগস্টে নতুন অধ্যায়ের পাঁচ বছর খ্রিস্টধর্ম প্রচারে সৌদি আরবে গিয়ে ইসলাম গ্রহণ করলেন মার্কিন শিক্ষিকা! প্রতিশোধ নেওয়ার সুযোগ থাকা সত্ত্বেও সেই মহিলা মাদরাসায় হা/মলাকারীকে ক্ষমা শহীদ মুফতি নাসরুল্লাহ বদরপুরির পরিবারের দায়িত্ব নিলেন ধর্মমন্ত্রী নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৩, আহত অন্তত ২৫ ধর্মীয় উৎসবে নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: মুফতি আব্দুল মালেক রাষ্ট্র ব্যবস্থা নিতে পারছে না বলেই ইশরাককে অস্ত্র হাতে নামতে হয়েছে: আখতার হোসেন মুফতি নাসরুল্লাহ বদরের তিন এতিম সন্তানের জন্য ১০ লাখ টাকা দিল আস-সুন্নাহ ফাউন্ডেশন মুফতি মুহাম্মদ উল্লাহর সন্ধান ও নাসরুল্লাহ বদরের মরদেহ জান্নাতুল বাকীতে দাফনের দাবি জমিয়তের কাবুলে পৌঁছে দায়িত্ব গ্রহণ করলেন জাতিসংঘের আফগানিস্তানবিষয়ক বিশেষ প্রতিনিধি রাবাব ফাতিমা দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড ঘিরে তৎপর ঢাকা, সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা

ঢাকায় ইরাকের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সঙ্গে আল্লামা মামুনুল হকের গুরুত্বপূর্ণ সৌজন্য সাক্ষাৎ।

মোঃ মাহমুদুল হাসান
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ৪৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

ঢাকাস্থ ইরাক দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপক্ষীয় বৈঠক করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক।

 

সোমবার (১৭ আগস্ট) সকাল ১১টায় ইরাক দূতাবাসের বিশেষ আমন্ত্রণে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশ ও ইরাকের ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, শিক্ষা, বাণিজ্য, অর্থনৈতিক সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

 

বৈঠকে দুই দেশের জনগণের মধ্যকার ঐতিহাসিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ও সাংস্কৃতিক যোগাযোগ আরও গভীর করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি ভবিষ্যতে শিক্ষা, অর্থনীতি, বাণিজ্য ও বিভিন্ন উন্নয়নমূলক ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার নতুন সুযোগ সৃষ্টি এবং দ্বিপক্ষীয় যোগাযোগ আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়।

 

এ সময় বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন এবং আমীরে মজলিসের পররাষ্ট্রবিষয়ক সচিব ফারিদ খানসহ দলের অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

বৈঠক শেষে উভয় পক্ষ আশা প্রকাশ করেন, এ ধরনের পারস্পরিক যোগাযোগ ও উদ্যোগ বাংলাদেশ ও ইরাকের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

বিষয়: বাংলাদেশ খেলাফত মজলিস | ইরাক | আল্লামা মামুনুল হক

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD