1. admin@visionsangbad24.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
আজ আফগানিস্তানের স্বাধীনতা দিবস: ১৫ আগস্টে নতুন অধ্যায়ের পাঁচ বছর খ্রিস্টধর্ম প্রচারে সৌদি আরবে গিয়ে ইসলাম গ্রহণ করলেন মার্কিন শিক্ষিকা! প্রতিশোধ নেওয়ার সুযোগ থাকা সত্ত্বেও সেই মহিলা মাদরাসায় হা/মলাকারীকে ক্ষমা শহীদ মুফতি নাসরুল্লাহ বদরপুরির পরিবারের দায়িত্ব নিলেন ধর্মমন্ত্রী নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৩, আহত অন্তত ২৫ ধর্মীয় উৎসবে নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: মুফতি আব্দুল মালেক রাষ্ট্র ব্যবস্থা নিতে পারছে না বলেই ইশরাককে অস্ত্র হাতে নামতে হয়েছে: আখতার হোসেন মুফতি নাসরুল্লাহ বদরের তিন এতিম সন্তানের জন্য ১০ লাখ টাকা দিল আস-সুন্নাহ ফাউন্ডেশন মুফতি মুহাম্মদ উল্লাহর সন্ধান ও নাসরুল্লাহ বদরের মরদেহ জান্নাতুল বাকীতে দাফনের দাবি জমিয়তের কাবুলে পৌঁছে দায়িত্ব গ্রহণ করলেন জাতিসংঘের আফগানিস্তানবিষয়ক বিশেষ প্রতিনিধি রাবাব ফাতিমা দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড ঘিরে তৎপর ঢাকা, সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা

জুলাইয়ের স্মরণসভায় হেফাজত আমীরকে আমন্ত্রণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

Reporter Name
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে

জুলাই গণঅভ্যুত্থানে মাদ্রাসাশিক্ষার্থীদের অবদান ও স্বীকৃতি নিয়ে আয়োজিত স্মরণসভায় হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীরকে আমন্ত্রণ জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।

 

আগামী ২২ আগস্ট (শনিবার) দুপুর ২টায় রাজধানীর গোলাপবাগ মাঠে এ স্মরণসভা অনুষ্ঠিত হবে। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।

 

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, স্মরণসভায় দেশবরেণ্য ওলামা-মাশায়েখ, জুলাই শহীদ পরিবারের সদস্য এবং জুলাই যোদ্ধারা বক্তব্য রাখবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আহমেদ আযম খান।

 

স্মরণসভায় জুলাই গণঅভ্যুত্থানে মাদ্রাসাশিক্ষার্থীদের ভূমিকা, তাদের অবদান এবং স্বীকৃতির বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। আয়োজকদের প্রত্যাশা, সংশ্লিষ্ট বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে অনুষ্ঠানটি তাৎপর্যপূর্ণ হয়ে উঠবে।

 

আলোচনা পর্ব শেষে জনপ্রিয় শিল্পী ও সাংস্কৃতিক গোষ্ঠীর পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে।

 

অনুষ্ঠান: জুলাই গণঅভ্যুত্থানে মাদ্রাসাশিক্ষার্থীদের অবদান ও স্বীকৃতি বিষয়ক স্মরণসভা

তারিখ: ২২ আগস্ট ২০২৬, শনিবার

সময়: দুপুর ২টা

স্থান: গোলাপবাগ মাঠ, ঢাকা

আয়োজক: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD