1. admin@visionsangbad24.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
আজ আফগানিস্তানের স্বাধীনতা দিবস: ১৫ আগস্টে নতুন অধ্যায়ের পাঁচ বছর খ্রিস্টধর্ম প্রচারে সৌদি আরবে গিয়ে ইসলাম গ্রহণ করলেন মার্কিন শিক্ষিকা! প্রতিশোধ নেওয়ার সুযোগ থাকা সত্ত্বেও সেই মহিলা মাদরাসায় হা/মলাকারীকে ক্ষমা শহীদ মুফতি নাসরুল্লাহ বদরপুরির পরিবারের দায়িত্ব নিলেন ধর্মমন্ত্রী নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৩, আহত অন্তত ২৫ ধর্মীয় উৎসবে নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: মুফতি আব্দুল মালেক রাষ্ট্র ব্যবস্থা নিতে পারছে না বলেই ইশরাককে অস্ত্র হাতে নামতে হয়েছে: আখতার হোসেন মুফতি নাসরুল্লাহ বদরের তিন এতিম সন্তানের জন্য ১০ লাখ টাকা দিল আস-সুন্নাহ ফাউন্ডেশন মুফতি মুহাম্মদ উল্লাহর সন্ধান ও নাসরুল্লাহ বদরের মরদেহ জান্নাতুল বাকীতে দাফনের দাবি জমিয়তের কাবুলে পৌঁছে দায়িত্ব গ্রহণ করলেন জাতিসংঘের আফগানিস্তানবিষয়ক বিশেষ প্রতিনিধি রাবাব ফাতিমা দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড ঘিরে তৎপর ঢাকা, সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে ব্রিফ না করেই চলে গেলেন ভারতীয় হাইকমিশনার

Reporter Name
  • প্রকাশের সময় : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ৭৪ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কোনো ব্রিফ না করেই সচিবালয় ত্যাগ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

 

সোমবার (১০ আগস্ট) বেলা ১১টার দিকে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন ভারতীয় হাইকমিশনার। প্রায় ৫০ মিনিটের বৈঠক শেষে বেলা ১১টা ৫০ মিনিটের দিকে তিনি সেখান থেকে বের হয়ে যান।

 

বৈঠক শেষে বাইরে অপেক্ষমাণ সাংবাদিকরা তার বক্তব্য জানতে চাইলে তাকে কোনো ব্রিফ না করেই চলে যেতে দেখা যায়। পরে উপস্থিত সাংবাদিকদের জানানো হয়, এ মুহূর্তে হাইকমিশনার কোনো বক্তব্য দেবেন না।

 

এর আগে রোববার (৯ আগস্ট) রাজধানীর কুড়িল এলাকায় ইন্ডিয়ান ভিসা আবেদন কেন্দ্রে (আইভ্যাক) শিশুদের জন্য নির্মিত একটি খেলাঘর উদ্বোধন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন দীনেশ ত্রিবেদী।

 

সেখানে তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের দুই সরকারপ্রধান একসঙ্গে বসলে বিদ্যমান অনেক সমস্যার সমাধান সম্ভব। দুই দেশের সরকারপ্রধানই জনবান্ধব উল্লেখ করে তিনি বিদ্যমান সংকটগুলোর ইতিবাচক সমাধানের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

 

দীনেশ ত্রিবেদী আরও বলেন, বাংলাদেশ ও ভারতের জনগণের মধ্যে সম্পর্ক অত্যন্ত গভীর ও চমৎকার। এখন দুই দেশের সরকারের মধ্যকার সম্পর্ক আরও শক্তিশালী ও সুদৃঢ় করার ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন।

 

তবে প্রধানমন্ত্রীর সঙ্গে সোমবারের বৈঠকে কী বিষয়ে আলোচনা হয়েছে, সে বিষয়ে ভারতীয় হাইকমিশনার বা প্রধানমন্ত্রীর দপ্তরের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD