1. admin@visionsangbad24.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনাম :
আজ আফগানিস্তানের স্বাধীনতা দিবস: ১৫ আগস্টে নতুন অধ্যায়ের পাঁচ বছর খ্রিস্টধর্ম প্রচারে সৌদি আরবে গিয়ে ইসলাম গ্রহণ করলেন মার্কিন শিক্ষিকা! প্রতিশোধ নেওয়ার সুযোগ থাকা সত্ত্বেও সেই মহিলা মাদরাসায় হা/মলাকারীকে ক্ষমা শহীদ মুফতি নাসরুল্লাহ বদরপুরির পরিবারের দায়িত্ব নিলেন ধর্মমন্ত্রী নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৩, আহত অন্তত ২৫ ধর্মীয় উৎসবে নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: মুফতি আব্দুল মালেক রাষ্ট্র ব্যবস্থা নিতে পারছে না বলেই ইশরাককে অস্ত্র হাতে নামতে হয়েছে: আখতার হোসেন মুফতি নাসরুল্লাহ বদরের তিন এতিম সন্তানের জন্য ১০ লাখ টাকা দিল আস-সুন্নাহ ফাউন্ডেশন মুফতি মুহাম্মদ উল্লাহর সন্ধান ও নাসরুল্লাহ বদরের মরদেহ জান্নাতুল বাকীতে দাফনের দাবি জমিয়তের কাবুলে পৌঁছে দায়িত্ব গ্রহণ করলেন জাতিসংঘের আফগানিস্তানবিষয়ক বিশেষ প্রতিনিধি রাবাব ফাতিমা দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড ঘিরে তৎপর ঢাকা, সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা

সৌদিতে ভয়াবহ আগুন, প্রাণ গেল ১৭ বাংলাদেশির

Reporter Name
  • প্রকাশের সময় : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে

সৌদি আরবের রাজধানী রিয়াদের মুসা সানাইয়া এলাকায় একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন প্রবাসী বাংলাদেশি হতাহত হয়েছেন। স্থানীয় সূত্রের বরাতে ১৭ বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেছে।

 

রোববার (৯ আগস্ট) রাতে নওগাঁর জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, নিহতদের মধ্যে নওগাঁর আত্রাই উপজেলার একাধিক বাসিন্দা রয়েছেন। এছাড়া নাটোরের নলডাঙ্গা উপজেলার কয়েকজন বাসিন্দারও হতাহতের খবর পাওয়া গেছে।

 

এদিকে অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর রিয়াদে বাংলাদেশ দূতাবাসের একটি প্রতিনিধি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু করেছে।

 

দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, নিহতদের পরিচয় নিশ্চিত করা, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা এবং ক্ষতিগ্রস্তদের সার্বিক সহায়তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

 

অগ্নিকাণ্ডে হতাহতদের প্রকৃত সংখ্যা ও পরিচয় যাচাইয়ের কাজ চলছে। দূতাবাস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে বিস্তারিত তথ্য পাওয়ার পর হতাহতদের বিষয়ে আরও নিশ্চিত তথ্য জানা যাবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD