1. admin@visionsangbad24.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
আজ আফগানিস্তানের স্বাধীনতা দিবস: ১৫ আগস্টে নতুন অধ্যায়ের পাঁচ বছর খ্রিস্টধর্ম প্রচারে সৌদি আরবে গিয়ে ইসলাম গ্রহণ করলেন মার্কিন শিক্ষিকা! প্রতিশোধ নেওয়ার সুযোগ থাকা সত্ত্বেও সেই মহিলা মাদরাসায় হা/মলাকারীকে ক্ষমা শহীদ মুফতি নাসরুল্লাহ বদরপুরির পরিবারের দায়িত্ব নিলেন ধর্মমন্ত্রী নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৩, আহত অন্তত ২৫ ধর্মীয় উৎসবে নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: মুফতি আব্দুল মালেক রাষ্ট্র ব্যবস্থা নিতে পারছে না বলেই ইশরাককে অস্ত্র হাতে নামতে হয়েছে: আখতার হোসেন মুফতি নাসরুল্লাহ বদরের তিন এতিম সন্তানের জন্য ১০ লাখ টাকা দিল আস-সুন্নাহ ফাউন্ডেশন মুফতি মুহাম্মদ উল্লাহর সন্ধান ও নাসরুল্লাহ বদরের মরদেহ জান্নাতুল বাকীতে দাফনের দাবি জমিয়তের কাবুলে পৌঁছে দায়িত্ব গ্রহণ করলেন জাতিসংঘের আফগানিস্তানবিষয়ক বিশেষ প্রতিনিধি রাবাব ফাতিমা দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড ঘিরে তৎপর ঢাকা, সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা

আফগানিস্তানে নতুন পুলিশ আইন কার্যকর, দায়িত্ব ও ক্ষমতার সীমা নির্ধারণ

মোঃ মাহমুদুল হাসান, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

 

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের পুলিশ বাহিনী এখন থেকে নতুন পুলিশ আইনের অধীনে কার্যক্রম পরিচালনা করবে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী খলিফা সিরাজুদ্দীন হাক্কানী জানিয়েছেন, সর্বোচ্চ নেতা মাওলানা হিবাতুল্লাহ আখুন্দজাদার অনুমোদিত নতুন আইনে পুলিশের দায়িত্ব, ক্ষমতা ও কার্যপরিধি সুনির্দিষ্টভাবে নির্ধারণ করা হয়েছে।

 

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নতুন পুলিশ আইন সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবহিত করতে আয়োজিত এক দিকনির্দেশনামূলক বৈঠকে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী হাক্কানী। এ সময় তিনি কর্মকর্তাদের নতুন আইনের বিধান অনুসরণ করে দায়িত্ব পালনের নির্দেশ দেন।

 

নিরাপত্তা ও অপরাধ দমনে পুলিশের দায়িত্ব নির্ধারণ

 

আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নতুন আইনে দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, সীমান্ত সুরক্ষা, অপরাধ দমন, মাদকবিরোধী কার্যক্রম পরিচালনা এবং অপহরণ ও মানবপাচার প্রতিরোধসহ পুলিশের বিভিন্ন দায়িত্ব নির্ধারণ করা হয়েছে।

 

এ ছাড়া সড়কে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ, বন্দিদের ব্যবস্থাপনা, প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও বনাঞ্চল সংরক্ষণ এবং অগ্নিকাণ্ড প্রতিরোধের মতো বিষয়ও আইনে অন্তর্ভুক্ত করা হয়েছে।

 

আইনটিতে ব্যক্তির পরিচয় যাচাই, কাউকে তলব ও হাজির করা, অপরাধীকে গ্রেপ্তার, সন্দেহভাজন ব্যক্তির ওপর নজরদারি এবং তল্লাশির ক্ষেত্রে পুলিশের ক্ষমতা ও করণীয় নির্ধারণ করা হয়েছে।

 

কর্মকর্তাদের আইন অনুসরণের নির্দেশ

 

বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ নিরাপত্তাবিষয়ক উপমন্ত্রী মোল্লা মুহাম্মাদ ইবরাহিম সদর নতুন পুলিশ আইন বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। মন্ত্রণালয়ের প্রথম উপমন্ত্রী মাওলানা মুহাম্মাদ নবী উমরী আইনটিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ বাহিনীর কার্যক্রমের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের আইনটির বিধান যথাযথভাবে অনুসরণের আহ্বান জানান।

 

বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপমন্ত্রী ও মহাপরিচালকরা, কাবুলের উপ-গভর্নর, পুলিশ কমান্ডার, বিভিন্ন জেলার প্রশাসনিক ও পুলিশ কর্মকর্তা এবং রাজধানীর বিভিন্ন পুলিশ জোনের কর্মকর্তারা অংশ নেন।

 

৫৩ ধারার নতুন পুলিশ আইন

 

মাওলানা হিবাতুল্লাহ আখুন্দজাদার অনুমোদনের পর নতুন পুলিশ আইনটি আফগানিস্তানের সরকারি গেজেটের ১৪৯৬তম সংখ্যায় প্রকাশ করা হয়।

 

আইনটিতে একটি ভূমিকা, দুটি অধ্যায়, পাঁচটি পরিচ্ছেদ এবং মোট ৫৩টি ধারা রয়েছে। এর বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে।

 

নতুন আইন কার্যকর করার মাধ্যমে পুলিশের দায়িত্ব পালন, নিরাপত্তা কার্যক্রম পরিচালনা এবং অপরাধ দমনের ক্ষেত্রে একটি নির্ধারিত আইনি কাঠামো অনুসরণের নির্দেশনা দেওয়া হয়েছে।

 

সূত্র: আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আফগান বিচার মন্ত্রণালয়, বাখতার নিউজ এজেন্সি ও পাজওক আফগান নিউজ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD