1. admin@visionsangbad24.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
আজ আফগানিস্তানের স্বাধীনতা দিবস: ১৫ আগস্টে নতুন অধ্যায়ের পাঁচ বছর খ্রিস্টধর্ম প্রচারে সৌদি আরবে গিয়ে ইসলাম গ্রহণ করলেন মার্কিন শিক্ষিকা! প্রতিশোধ নেওয়ার সুযোগ থাকা সত্ত্বেও সেই মহিলা মাদরাসায় হা/মলাকারীকে ক্ষমা শহীদ মুফতি নাসরুল্লাহ বদরপুরির পরিবারের দায়িত্ব নিলেন ধর্মমন্ত্রী নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৩, আহত অন্তত ২৫ ধর্মীয় উৎসবে নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: মুফতি আব্দুল মালেক রাষ্ট্র ব্যবস্থা নিতে পারছে না বলেই ইশরাককে অস্ত্র হাতে নামতে হয়েছে: আখতার হোসেন মুফতি নাসরুল্লাহ বদরের তিন এতিম সন্তানের জন্য ১০ লাখ টাকা দিল আস-সুন্নাহ ফাউন্ডেশন মুফতি মুহাম্মদ উল্লাহর সন্ধান ও নাসরুল্লাহ বদরের মরদেহ জান্নাতুল বাকীতে দাফনের দাবি জমিয়তের কাবুলে পৌঁছে দায়িত্ব গ্রহণ করলেন জাতিসংঘের আফগানিস্তানবিষয়ক বিশেষ প্রতিনিধি রাবাব ফাতিমা দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড ঘিরে তৎপর ঢাকা, সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা

হেফাজত আমীরের সঙ্গে সাক্ষাৎ করতে রবিবার ফটিকছড়ি যাচ্ছেন প্রধানমন্ত্রী

মোঃ মাহমুদুল হাসান
  • প্রকাশের সময় : শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ৩৭ বার পড়া হয়েছে

হেফাজত আমীরের সঙ্গে সাক্ষাৎ করতে রবিবার ফটিকছড়ি যাচ্ছেন প্রধানমন্ত্রী

 

নিজস্ব প্রতিবেদক | ৮ আগস্ট ২০২৬

 

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর ও বয়োজ্যেষ্ঠ আলেমেদ্বীন আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও দোয়া নিতে আগামী রোববার (৯ আগস্ট) চট্টগ্রামের ফটিকছড়ি সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

 

চট্টগ্রাম সফরের অংশ হিসেবে প্রধানমন্ত্রী ফটিকছড়ির ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদরাসা পরিদর্শন করবেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

 

সাক্ষাৎ ও দোয়া গ্রহণ

প্রধানমন্ত্রীর এ সফরের অন্যতম উদ্দেশ্য আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করা এবং তার দোয়া গ্রহণ। একই সফরে তিনি চট্টগ্রামের বন্যাকবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করবেন বলেও জানা গেছে।

 

সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা যায়, জাতীয় সংসদের শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর আমন্ত্রণে আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সে সময় প্রধানমন্ত্রীর সঙ্গে তার সরাসরি সাক্ষাৎ না হলেও সংসদের দক্ষিণ প্লাজায় আল্লামা বাবুনগরীর নামাজ আদায়ের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

 

পরবর্তীতে প্রধানমন্ত্রী ফোনে আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাতের আগ্রহ প্রকাশ করেন।

 

ফটিকছড়িতে যাওয়ার সিদ্ধান্ত

 

আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর দৌহিত্র মাওলানা আজিজুর রহমান জানান, প্রধানমন্ত্রী শপথ গ্রহণের পর বসুন্ধরা রিসার্চ সেন্টারে আল্লামা বাবুনগরীর সঙ্গে সাক্ষাতের আগ্রহ প্রকাশ করেছিলেন।

 

তবে পরদিন থেকে রমজান মাস শুরু হওয়া এবং বাবুনগর মাদরাসায় খতমে তারাবির দায়িত্বে থাকায় ঢাকায় অবস্থান করা সম্ভব নয় বলে আল্লামা বাবুনগরী প্রধানমন্ত্রীকে অবহিত করেন।

 

মাওলানা আজিজুর রহমানের ভাষ্য অনুযায়ী, তখন প্রধানমন্ত্রী নিজেই ফটিকছড়িতে গিয়ে আল্লামা বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ ও দোয়া নেওয়ার আগ্রহ প্রকাশ করেন। সেই সিদ্ধান্তের ধারাবাহিকতায় প্রধানমন্ত্রীর ফটিকছড়ি সফর অনুষ্ঠিত হতে যাচ্ছে।

 

ব্যাপক প্রস্তুতি

 

প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে ফটিকছড়িতে স্থানীয়দের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। উপজেলা জুড়ে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় মহলে প্রস্তুতি চলছে।কি, ডহর

 

বিশেষ করে বাবুনগর মাদরাসায় প্রধানমন্ত্রীর আগমন এবং হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে তার সাক্ষাৎ ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা চলছে।

 

ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার সাঈদ মোহাম্মদ ইব্রাহীম জানান, প্রধানমন্ত্রীর সম্ভাব্য আগমন উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।

 

সেনাবাহিনীর তত্ত্বাবধানে হেলিপ্যাড নির্মাণ, অনুষ্ঠানস্থল প্রস্তুত, সড়ক সংস্কার, সৌন্দর্যবর্ধন এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদারের কাজ চলছে। নির্ধারিত সময়ের মধ্যেই সব প্রস্তুতি সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

 

সূত্র: ইনসাফ

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD