1. admin@visionsangbad24.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
আফগানিস্তান নিয়ে চীন-তুরস্কের ইতিবাচক অবস্থান, প্রতিক্রিয়ায় ইমারাতে ইসলামিয়া ভাইরাল ভিডিও আর বাস্তবতার মধ্যে কতটা পার্থক্য? কওমি মাদরাসা নিয়ে অনুসন্ধান। রাশেদ খাঁনকে ফোন দিয়ে পাটওয়ারী বললেন ‘সব ফাঁস করে দেবো’ গাজ্জার স্বাধীনতা ও ইসরাইলি সেনা প্রত্যাহার না হওয়া পর্যন্ত অস্ত্র ছাড়বে না হামাস হিজবুত তাওহীদ নিষিদ্ধের দাবিতে ১ আগস্ট নোয়াখালীতে হেফাজতের মহাসমাবেশ ভারতে রাজনৈতিক কার্যক্রমে শেখ হাসিনার নিষেধাজ্ঞা জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের মিসাইল হামলা, ধ্বংস ৩টি F-35 ইরাকে হামলার পর ট্রাম্পের সঙ্গে সৌদি প্রতিরক্ষামন্ত্রীর বৈঠক পটুয়াখালীতে জামায়াত নেতার বিরুদ্ধে বিধবাকে ধর্ষণ ও গর্ভপাত করানোর অভিযোগে মামলা

আফগানিস্তান নিয়ে চীন-তুরস্কের ইতিবাচক অবস্থান, প্রতিক্রিয়ায় ইমারাতে ইসলামিয়া

Reporter Name
  • প্রকাশের সময় : শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

আফগানিস্তান পুনর্গঠনে চীন-তুরস্কের অবস্থানকে স্বাগত জানাল ইমারাতে ইসলামিয়া

 

আন্তর্জাতিক ডেস্ক | ১ আগস্ট ২০২৬

 

আফগানিস্তানের শান্তিপূর্ণ পুনর্গঠন এবং আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদারে চীন ও তুরস্কের ইতিবাচক অবস্থানকে স্বাগত জানিয়েছে ইমারাতে ইসলামিয়া।

 

শনিবার (১ আগস্ট) তুরস্কের রাজধানী আঙ্কারায় চীন ও তুরস্কের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের মধ্যে অনুষ্ঠিত বৈঠকের পর এ বিষয়ে প্রতিক্রিয়া জানান ইমারাতে ইসলামিয়ার মুখপাত্র মাওলানা জাবিহুল্লাহ মুজাহিদ।

 

বৈঠকে অংশ নেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আফগানিস্তানবিষয়ক বিশেষ প্রতিনিধি ইউ শিয়াওইয়ং এবং তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়াবিষয়ক মহাপরিচালক জিহাদ এরগিনাই। আলোচনায় আফগানিস্তানের শান্তিপূর্ণ পুনর্গঠন, আঞ্চলিক নিরাপত্তা, স্থিতিশীলতা এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় হয়।

 

বৈঠক শেষে ইউ শিয়াওইয়ং জানান, আফগানিস্তান-সংশ্লিষ্ট বিষয়ে দুই দেশের মধ্যে সমন্বয় ও সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে উভয় পক্ষ একমত হয়েছে।

 

এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে মাওলানা জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, আফগানিস্তানের পুনর্গঠন, স্থিতিশীলতা এবং আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় আন্তর্জাতিক পর্যায়ে গঠনমূলক সহযোগিতা ইতিবাচক ভূমিকা রাখবে। তিনি চীন ও তুরস্কের উদ্যোগকে স্বাগত জানান।

 

সূত্র: হুরিয়াত রেডিও।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD