1. admin@visionsangbad24.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনাম :
গাজ্জার স্বাধীনতা ও ইসরাইলি সেনা প্রত্যাহার না হওয়া পর্যন্ত অস্ত্র ছাড়বে না হামাস হিজবুত তাওহীদ নিষিদ্ধের দাবিতে ১ আগস্ট নোয়াখালীতে হেফাজতের মহাসমাবেশ ভারতে রাজনৈতিক কার্যক্রমে শেখ হাসিনার নিষেধাজ্ঞা জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের মিসাইল হামলা, ধ্বংস ৩টি F-35 ইরাকে হামলার পর ট্রাম্পের সঙ্গে সৌদি প্রতিরক্ষামন্ত্রীর বৈঠক পটুয়াখালীতে জামায়াত নেতার বিরুদ্ধে বিধবাকে ধর্ষণ ও গর্ভপাত করানোর অভিযোগে মামলা অভিযোগ প্রমাণিত হলে কঠোর শাস্তি যশোর-৪ আসনের এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও, মেয়ের বিরুদ্ধে শিশুদের মারধরের অভিযোগ গোপালগঞ্জে শ্বশুরবাড়ির সামনে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার, স্ত্রী ও শ্বশুর পুলিশ হেফাজতে

হিজবুত তাওহীদ নিষিদ্ধের দাবিতে ১ আগস্ট নোয়াখালীতে হেফাজতের মহাসমাবেশ

মোঃ মাহমুদুল হাসান
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

হিজবুত তাওহীদ নিষিদ্ধের দাবিতে ১ আগস্ট নোয়াখালীতে হেফাজতের মহাসমাবেশ

অনলাইন ডেস্ক:

হিজবুত তাওহীদকে বাংলাদেশে চিরতরে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম নোয়াখালী জেলা শাখা। সংগঠনটির নেতাদের দাবি, মুসলমানদের ঈমান-আকিদা বিনষ্টকারী ও কোরআন-সুন্নাহ বিরোধী যেকোনো অপতৎপরতা অবিলম্বে বন্ধ করতে হবে।

আগামী ১ আগস্ট (শনিবার) নোয়াখালী জিলা স্কুল মাঠে অনুষ্ঠিতব্য মহাসমাবেশ সফল করার লক্ষ্যে মাঠের প্রস্তুতি পরিদর্শনকালে এসব কথা বলেন হেফাজত নেতারা।

হেফজাতে ইসলাম বাংলাদেশ, জামইয়্যাতুল মাদারিসিল কাওমিয়্যাহ এবং ইসলামবিরোধী কার্যক্রম প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে এই মহাসমাবেশের আয়োজন করা হয়েছে।

মাঠ পরিদর্শনের সময় জেলা হেফাজতের নেতারা বলেন, “হিজবুত তাওহীদের মতবাদ মুসলমানদের ঈমান ও আকিদার পরিপন্থী। দেশজুড়ে ওলামায়ে-কেরাম ও সাধারণ জনগণ এদের অপতৎপরতার বিরুদ্ধে আজ ঐক্যবদ্ধ। আমরা সরকারের কাছে আইন প্রণয়নের মাধ্যমে হিজবুত তাওহীদকে নিষিদ্ধ করার জোর দাবি জানাচ্ছি।”

আসন্ন মহাসমাবেশে দেশের শীর্ষস্থানীয় আলেম-ওলামা এবং বিভিন্ন ইসলামী সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ অংশ নেবেন বলে আয়োজকরা জানান। অনুষ্ঠান সফল করতে নোয়াখালীসহ আশপাশের জেলাগুলোতে ইতোমধ্যেই ব্যাপক গণসংযোগ, প্রচার অভিযান ও লিফলেট বিতরণ কার্যক্রম চালানো হচ্ছে।

সমাবেশে বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মানুষের সমাগম ঘটবে প্রত্যাশা করে মহাসমাবেশ চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে স্থানীয় প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন নেতৃবৃন্দ।

প্রস্তুতিমূলক এই পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন—

মাওলানা নিজাম উদ্দিন, আমির, হেফাজতে ইসলাম (নোয়াখালী জেলা)

মাওলানা আব্দুল কবির, নায়েবে আমির

মাওলানা ইমরান নোমানী

মুফতি মোহাম্মদ ইসমাইলসহ অন্যান্য স্থানীয় আলেম-ওলামাগণ।

হেফাজতে ইসলাম, হিজবুত তাওহীদ, নোয়াখালী মহাসমাবেশ, ইসলামী খবর, নোয়াখালী জিলা স্কুল

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD