1. admin@visionsangbad24.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
রাশেদ খাঁনকে ফোন দিয়ে পাটওয়ারী বললেন ‘সব ফাঁস করে দেবো’ গাজ্জার স্বাধীনতা ও ইসরাইলি সেনা প্রত্যাহার না হওয়া পর্যন্ত অস্ত্র ছাড়বে না হামাস হিজবুত তাওহীদ নিষিদ্ধের দাবিতে ১ আগস্ট নোয়াখালীতে হেফাজতের মহাসমাবেশ ভারতে রাজনৈতিক কার্যক্রমে শেখ হাসিনার নিষেধাজ্ঞা জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের মিসাইল হামলা, ধ্বংস ৩টি F-35 ইরাকে হামলার পর ট্রাম্পের সঙ্গে সৌদি প্রতিরক্ষামন্ত্রীর বৈঠক পটুয়াখালীতে জামায়াত নেতার বিরুদ্ধে বিধবাকে ধর্ষণ ও গর্ভপাত করানোর অভিযোগে মামলা অভিযোগ প্রমাণিত হলে কঠোর শাস্তি যশোর-৪ আসনের এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও, মেয়ের বিরুদ্ধে শিশুদের মারধরের অভিযোগ

মোঃ মাহমুদুল হাসান
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে: মির্জা ফখরুল

Vision সংবাদ 24

জাতীয়

৩০ জুলাই, ২০২৬

বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থানের পর দেশের মানুষের মধ্যে প্রত্যাশিত পরিবর্তন এখনো আসেনি। প্রশাসন ও সমাজে আগের সংস্কৃতিই অনেকটা রয়ে গেছে। তবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশে পরিবর্তন আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।

 

বৃহস্পতিবার (৩০ জুলাই) কাকরাইলের তথ্য ভবনে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

 

মির্জা ফখরুল বলেন, ‘আমাদের মধ্যে পরিবর্তন দেখছি না। আগে যারা ঘুষ খেতেন, তারা ঘুষ খাওয়ার ফন্দি-ফিকির করছেন। একইভাবে, যারা ভালো একটা কাজ আটকে দিতেন, তারা এখনো তা আটকে দিচ্ছেন। একইভাবে লোকজন ভোল পাল্টাচ্ছেন। ভোল পাল্টানো লোকজনই এখন অনেক বেশি জুলাই যোদ্ধা হয়ে গেছেন।’

 

তিনি বলেন, ‘কথাগুলো বলছি অনেক কষ্টে। আমার এই চার-পাঁচ মাসের মন্ত্রিত্বের অভিজ্ঞতা আপনাদের বলা দরকার। আমি দেখছি, কিছুই বদলায়নি। একইভাবে যারা ঘুষ খেতেন, তারা ঘুষ খাওয়ার ফন্দি-ফিকির করছেন। একইভাবে যারা ভালো একটা কাজ আটকে দিতেন, তারা আটকে দিচ্ছেন। একইভাবে ভোল পাল্টাচ্ছেন, পাল্টে দিয়ে চলে আসছেন। তারাই তো এখন বেশি জুলাইযোদ্ধা হয়ে গেছেন।’

 

তিনি আরও বলেন, ‘এই কথাগুলো আক্ষেপে বলছি। আমার বয়স অনেক। আমি সত্যিকার অর্থেই এবার পরিবর্তনটা দেখতে চেয়েছিলাম। এখন পর্যন্ত সেটা আমি আমাদের মধ্যে দেখছি না।’

 

মির্জা ফখরুল বলেন, ‘আমি আশাবাদী এই কারণে যে আমি পরিবর্তন দেখছি একজন মানুষের মধ্যে। সেটা তারেক রহমান সাহেবের মধ্যে। তিনি পরিবর্তনের চেষ্টা করছেন, তিনি নতুন নতুন নজির স্থাপন করছেন। সেই নজিরকে যদি আমরা সামনে নিয়ে যাই সবাই মিলে, তাহলে আমার মনে হয়, হয়তো দেশে পরিবর্তনটা হবে। সবাই মিলে তাকে (তারেক রহমান) সমর্থন দেওয়া দরকার।’

 

তিনি বলেন, ‘এই যে ধরেন, উনি বলছেন, পরিষ্কার করো। বাচ্চাদের বলছেন, তোমরা কিছু ফেলতে গেলে তাকে আটকাবে, বলবে নির্দিষ্ট জায়গায় ফেলুন। সিটি করপোরেশনকে বলছেন, তোমরা পরিষ্কার করো। কিন্তু হচ্ছে, যতক্ষণ উনি থাকছেন বা কেউ থাকছেন, ততক্ষণ। তারপরে আবার সেই থেকে যাচ্ছে।’

 

তিনি আরও বলেন, সমাজের সব ক্ষেত্রে পরিবর্তন আনতে হলে মানুষের মন–মানসিকতার পরিবর্তন প্রয়োজন। ‘আমাদের মন–মানসিকতার পরিবর্তন আনতে হবে। সমাজের সব ক্ষেত্রে যদি পরিবর্তন আমরা আনতে পারি, তাহলে জুলাই বিপ্লব সফল হবে, এর পরিণতি দেখতে পারব।’

 

ফখরুল বলেন, ‘বাংলাদেশের মানুষ অনেক বেশি পরিশ্রমী, ত্যাগী। তারা পরিবর্তন আনতে চান। যে যেখানে আছি, আমরা যদি সঠিকভাবে কাজ করতে পারি, তাহলে নিশ্চয় পরিবর্তন আসবে। আমাদের নেতা প্রধানমন্ত্রী কাজ করে চলেছেন এবং প্রতিমুহূর্তে চেষ্টা করছেন কীভাবে পরিবর্তন আনা যায়।’

 

তিনি বলেন, শুধু সরকার বা রাজনৈতিক নেতৃত্বের পরিবর্তন যথেষ্ট নয়; সমাজের প্রতিটি মানুষের মন-মানসিকতার পরিবর্তন প্রয়োজন। তা না হলে জুলাইয়ের আত্মত্যাগ কাঙ্ক্ষিত ফলাফল বয়ে আনবে না।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD