আফগানিস্তানের হেরাতে একটি দাতব্য সংস্থার অর্থায়নে ২৪ লাখ মার্কিন ডলার ব্যয়ে নির্মিত একটি বালিকা বিদ্যালয় উদ্বোধন করা হয়েছে।
বিদ্যালয়টি পাঁচতলা ভবনে নির্মিত হয়েছে এবং এতে এক হাজার শিক্ষার্থী অধ্যয়নের সুযোগ পাবে।
আহমদ শাহ ফকিরি চ্যারিটি ফাউন্ডেশনের উপদেষ্টা খলিল আহমদ শহীদজাদা বলেন, বিদ্যালয়টি মেয়েদের জন্য শিক্ষার সুযোগ সৃষ্টি করার উদ্দেশ্যে নির্মাণ করা হয়েছে।
তিনি জানান, বিদ্যালয়টিতে দরিদ্র পরিবারের ছাত্রীদের ভর্তি করা হবে এবং তারা ষষ্ঠ শ্রেণি পর্যন্ত বিনামূল্যে শিক্ষা গ্রহণ করতে পারবে।
#Afghanistan #Herat #Education #GirlsEducation #QawmiTimes