🚨 অবশেষে পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন (চুপ্পু)!
ব্যক্তিগত শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন মো. সাহাবুদ্দিন। শুক্রবার বিকেলে তিনি সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন।
পদত্যাগপত্রে তিনি জানান, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, কিডনি-সংক্রান্ত জটিলতা এবং দীর্ঘমেয়াদি চিকিৎসার প্রয়োজনীয়তার কারণে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করা তাঁর পক্ষে আর সম্ভব নয়।
তিনি আরও উল্লেখ করেন, ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক সংকটের সময় সংবিধান অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রাখতে তিনি ভূমিকা রেখেছেন।
সংবিধান অনুযায়ী, নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বিধান রয়েছে।
🗣️ এই পদত্যাগ দেশের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা করবে বলে মনে করছেন অনেকেই।
#বাংলাদেশ #রাষ্ট্রপতি #সাহাবুদ্দিন #চুপ্পু #পদত্যাগ #রাজনীতি #BreakingNews