1. admin@visionsangbad24.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের মিসাইল হামলা, ধ্বংস ৩টি F-35 ইরাকে হামলার পর ট্রাম্পের সঙ্গে সৌদি প্রতিরক্ষামন্ত্রীর বৈঠক পটুয়াখালীতে জামায়াত নেতার বিরুদ্ধে বিধবাকে ধর্ষণ ও গর্ভপাত করানোর অভিযোগে মামলা অভিযোগ প্রমাণিত হলে কঠোর শাস্তি যশোর-৪ আসনের এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও, মেয়ের বিরুদ্ধে শিশুদের মারধরের অভিযোগ গোপালগঞ্জে শ্বশুরবাড়ির সামনে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার, স্ত্রী ও শ্বশুর পুলিশ হেফাজতে আফগানিস্তানে মেয়েদের শিক্ষায় বড় উদ্যোগ। আন্তর্জাতিক সামুদ্রিক প্রতিরক্ষা প্রদর্শনীতে অংশ নিতে কাতার গেলেন আফগান সেনাপ্রধান শাপলা হত্যাকাণ্ড মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল আজ এবার পর পাল্টা হামলা স্থগিত করল ইরান

অর্থনৈতিক ও কারিগরি সহযোগিতা জোরদারে আফগান ও বাংলাদেশি রাষ্ট্রদূতের বৈঠক

মোঃ মাহমুদুল হাসান
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

অর্থনৈতিক ও কারিগরি সহযোগিতা জোরদারে আফগান ও বাংলাদেশি রাষ্ট্রদূতের বৈঠক

 

অর্থনীতি, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও কারিগরি খাতে সহযোগিতা সম্প্রসারণের পাশাপাশি বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করতে আগ্রহ প্রকাশ করেছে আফগানিস্তান। এ লক্ষ্যে বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং বিভিন্ন খাতে দুই দেশের অংশীদারিত্ব বাড়ানোর বিষয়ে গুরুত্বারোপ করেছে দেশটি।

 

রাশিয়ায় নিযুক্ত আফগানিস্তানের রাষ্ট্রদূত মাওলানা গুল হাসান হাসান এবং বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মাদ নজরুল ইসলাম-এর মধ্যে অনুষ্ঠিত এক বৈঠকে এসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

 

 

বৃহস্পতিবার (২৩ জুলাই, ২০২৬) মস্কোয় অবস্থিত আফগানিস্তান দূতাবাসের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। তবে বৈঠকটি ঠিক কবে এবং মস্কোর কোন স্থানে অনুষ্ঠিত হয়েছে, সে বিষয়ে বিস্তারিত উল্লেখ করা হয়নি।

 

বৈঠকে আফগান রাষ্ট্রদূত মাওলানা গুল হাসান দেশটিতে বিদ্যমান বিনিয়োগের সম্ভাবনা ও অনুকূল পরিবেশ তুলে ধরেন। তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশের বেসরকারি খাত, বিভিন্ন কোম্পানি, শিল্পপ্রতিষ্ঠান ও ব্যবসায়ীরা আফগানিস্তানে বিনিয়োগ এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণে আগ্রহী হবে।

 

এ সময় দুই রাষ্ট্রদূত অর্থনীতি, স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং কারিগরি খাতে যৌথ সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন। পাশাপাশি দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট উদ্যোগ বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।

 

আফগান দূতাবাসের বিবৃতিতে বলা হয়েছে, অর্থনৈতিক সম্পৃক্ততা বৃদ্ধি এবং আঞ্চলিক সহযোগিতা জোরদারের বৃহত্তর প্রচেষ্টার অংশ হিসেবে উভয় পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট খাতে সহযোগিতা আরও গভীর করার প্রয়োজনীয়তার ওপর একমত হয়েছেন। একই সঙ্গে ভবিষ্যতেও দুই দেশের সম্পর্ক আরও সম্প্রসারণে একসঙ্গে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।

 

সূত্র: হুরিয়াত রেডিও, আরিয়ানা নিউজ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD