1. admin@visionsangbad24.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
শিরোনাম :
আজ আফগানিস্তানের স্বাধীনতা দিবস: ১৫ আগস্টে নতুন অধ্যায়ের পাঁচ বছর খ্রিস্টধর্ম প্রচারে সৌদি আরবে গিয়ে ইসলাম গ্রহণ করলেন মার্কিন শিক্ষিকা! প্রতিশোধ নেওয়ার সুযোগ থাকা সত্ত্বেও সেই মহিলা মাদরাসায় হা/মলাকারীকে ক্ষমা শহীদ মুফতি নাসরুল্লাহ বদরপুরির পরিবারের দায়িত্ব নিলেন ধর্মমন্ত্রী নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৩, আহত অন্তত ২৫ ধর্মীয় উৎসবে নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: মুফতি আব্দুল মালেক রাষ্ট্র ব্যবস্থা নিতে পারছে না বলেই ইশরাককে অস্ত্র হাতে নামতে হয়েছে: আখতার হোসেন মুফতি নাসরুল্লাহ বদরের তিন এতিম সন্তানের জন্য ১০ লাখ টাকা দিল আস-সুন্নাহ ফাউন্ডেশন মুফতি মুহাম্মদ উল্লাহর সন্ধান ও নাসরুল্লাহ বদরের মরদেহ জান্নাতুল বাকীতে দাফনের দাবি জমিয়তের কাবুলে পৌঁছে দায়িত্ব গ্রহণ করলেন জাতিসংঘের আফগানিস্তানবিষয়ক বিশেষ প্রতিনিধি রাবাব ফাতিমা দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড ঘিরে তৎপর ঢাকা, সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা

মেডিকেল ভর্তি পরীক্ষার অনিয়মের অভিযোগে দিল্লিতে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

Reporter Name
  • প্রকাশের সময় : সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় অনিয়মের অভিযোগ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে রাজধানী দিল্লিতে বিক্ষোভ-সমাবেশকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

সোমবার (২০ জুলাই) পার্লামেন্টের বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিনে ‘চলো সংসদ’ কর্মসূচি পালন করতে হাজারো বিক্ষোভকারী সংসদমুখী হলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে।

 

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন বলে বিভিন্ন ভারতীয় গণমাধ্যম জানিয়েছে।

 

নিরাপত্তা জোরদারে রাজধানীর গুরুত্বপূর্ণ পাঁচটি মেট্রো স্টেশন—রাজীব চৌক, জনপথ, প্যাটেল চৌক, সেন্ট্রাল সেক্রেটারিয়েট এবং সেবা তীর্থ—সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। পাশাপাশি উত্তেজনা নিয়ন্ত্রণে দিল্লির কয়েকটি এলাকায় মোবাইল ইন্টারনেট পরিষেবা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

 

বিক্ষোভ কর্মসূচির ডাক দেয় নতুন রাজনৈতিক দল ‘ককরোচ জনতা পার্টি (সিজেপি)’। দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের নেতৃত্বে বিপুলসংখ্যক শিক্ষার্থী ও তরুণ দিল্লির জন্তর মন্তরে সমবেত হন।

 

পুলিশের দাবি, পূর্বানুমতি ছাড়া বড় ধরনের সমাবেশের চেষ্টা এবং ব্যারিকেড অতিক্রমের উদ্যোগ নেওয়ায় আইনশৃঙ্খলা রক্ষায় ব্যবস্থা নিতে হয়েছে।

 

হ্যাশট্যাগ:

#দিল্লি_বিক্ষোভ #ভারত #চলো_সংসদ #নিট_পরীক্ষা #শিক্ষা_সংস্কার #আন্তর্জাতিক_সংবাদ #ইরশাদ_নিউজ

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD