1. admin@visionsangbad24.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম :
আজ আফগানিস্তানের স্বাধীনতা দিবস: ১৫ আগস্টে নতুন অধ্যায়ের পাঁচ বছর খ্রিস্টধর্ম প্রচারে সৌদি আরবে গিয়ে ইসলাম গ্রহণ করলেন মার্কিন শিক্ষিকা! প্রতিশোধ নেওয়ার সুযোগ থাকা সত্ত্বেও সেই মহিলা মাদরাসায় হা/মলাকারীকে ক্ষমা শহীদ মুফতি নাসরুল্লাহ বদরপুরির পরিবারের দায়িত্ব নিলেন ধর্মমন্ত্রী নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৩, আহত অন্তত ২৫ ধর্মীয় উৎসবে নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: মুফতি আব্দুল মালেক রাষ্ট্র ব্যবস্থা নিতে পারছে না বলেই ইশরাককে অস্ত্র হাতে নামতে হয়েছে: আখতার হোসেন মুফতি নাসরুল্লাহ বদরের তিন এতিম সন্তানের জন্য ১০ লাখ টাকা দিল আস-সুন্নাহ ফাউন্ডেশন মুফতি মুহাম্মদ উল্লাহর সন্ধান ও নাসরুল্লাহ বদরের মরদেহ জান্নাতুল বাকীতে দাফনের দাবি জমিয়তের কাবুলে পৌঁছে দায়িত্ব গ্রহণ করলেন জাতিসংঘের আফগানিস্তানবিষয়ক বিশেষ প্রতিনিধি রাবাব ফাতিমা দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড ঘিরে তৎপর ঢাকা, সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা

নেতানিয়াহু আমেরিকায় এলে গ্রেফতারের উদ্যোগ নেওয়া হতে পারে: নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি

মোঃ মাহমুদুল হাসান
  • প্রকাশের সময় : সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ৯১ বার পড়া হয়েছে

নেতানিয়াহু আমেরিকায় এলে গ্রেফতারের উদ্যোগ নেওয়া হতে পারে: নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি

আন্তর্জাতিক ডেস্ক

নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি বলেছেন, আগামী সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিউইয়র্কে এলে তাকে গ্রেফতারের সম্ভাব্য আইনি পদক্ষেপ নিয়ে আলোচনা চলছে। তবে এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি এবং বিষয়টি আইনি পর্যালোচনার পর্যায়ে রয়েছে।

শনিবার দ্য নিউইয়র্ক টাইমস-কে দেওয়া এক সাক্ষাৎকারে মামদানি বলেন, আন্তর্জাতিক অপরাধ আদালতে (ICC) নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, আন্তর্জাতিক আইনের আওতায় তার বিচার হওয়া উচিত এবং তাকে দ্য হেগে আদালতের মুখোমুখি করা প্রয়োজন।

নেতানিয়াহু নিউইয়র্কে এলে তাকে গ্রেফতার করা হবে কি না—এমন প্রশ্নের জবাবে মামদানি বলেন, নিউইয়র্ক পুলিশ বিভাগ মেয়রের প্রশাসনের অধীনে থাকলেও কোনো বিদেশি রাষ্ট্রপ্রধানকে গ্রেফতারের আইনি এখতিয়ার সিটি প্রশাসনের রয়েছে কি না, তা এখনো স্পষ্ট নয়। এ কারণে বিষয়টি নিয়ে সিটির আইন বিভাগের সঙ্গে বিস্তারিত আলোচনা চলছে।

এদিকে মামদানির মন্তব্যের কড়া সমালোচনা করেছেন জাতিসংঘে নিযুক্ত ইসরাইলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি অভিযোগ করেন, নিউইয়র্কের মেয়র নিজের প্রশাসনিক দায়িত্ব পালনের পরিবর্তে রাজনৈতিক উদ্দেশ্যে ইসরাইলবিরোধী অবস্থান নিচ্ছেন।

ড্যানন আরও বলেন, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নির্ধারিত সময়েই জাতিসংঘ সাধারণ পরিষদে যোগ দেবেন এবং ইসরাইলের অবস্থান বিশ্বের সামনে তুলে ধরবেন। একই সঙ্গে তিনি মন্তব্য করেন, “যদি কাউকে গ্রেফতার করতেই হয়, তবে নিউইয়র্কের মেয়র জোহরান মামদানিকেই করা উচিত।”

অন্যদিকে, সম্প্রতি এক রেডিও সাক্ষাৎকারে নেতানিয়াহু মামদানির বিরুদ্ধে হামাসকে সমর্থনের অভিযোগ তোলেন। তিনি দাবি করেন, মামদানি যুক্তরাষ্ট্রের প্রতি বিরূপ মনোভাব পোষণ করেন।

ঘটনাটি আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে রাজনৈতিক ও আইনি বিতর্কের জন্ম দিয়েছে। তবে এখন পর্যন্ত নেতানিয়াহুকে গ্রেফতারের বিষয়ে কোনো আনুষ্ঠানিক বা কার্যকর সিদ্ধান্ত ঘোষণা করা হয়নি।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD