1. admin@visionsangbad24.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের মিসাইল হামলা, ধ্বংস ৩টি F-35 ইরাকে হামলার পর ট্রাম্পের সঙ্গে সৌদি প্রতিরক্ষামন্ত্রীর বৈঠক পটুয়াখালীতে জামায়াত নেতার বিরুদ্ধে বিধবাকে ধর্ষণ ও গর্ভপাত করানোর অভিযোগে মামলা অভিযোগ প্রমাণিত হলে কঠোর শাস্তি যশোর-৪ আসনের এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও, মেয়ের বিরুদ্ধে শিশুদের মারধরের অভিযোগ গোপালগঞ্জে শ্বশুরবাড়ির সামনে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার, স্ত্রী ও শ্বশুর পুলিশ হেফাজতে আফগানিস্তানে মেয়েদের শিক্ষায় বড় উদ্যোগ। আন্তর্জাতিক সামুদ্রিক প্রতিরক্ষা প্রদর্শনীতে অংশ নিতে কাতার গেলেন আফগান সেনাপ্রধান শাপলা হত্যাকাণ্ড মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল আজ এবার পর পাল্টা হামলা স্থগিত করল ইরান

আফগানিস্তানে আল-কায়েদার তৎপরতা কমেছে,: জাতিসংঘ

Reporter Name
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ৪৮ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক | Vision সংবাদ 24 / ১৮ জুলাই, ২০২৬ | আন্তর্জাতিক

 

আফগানিস্তানে আল-কায়েদার কার্যক্রম আগের তুলনায় কমে এসেছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের সন্ত্রাসবিরোধী কার্যক্রমবিষয়ক ভারপ্রাপ্ত আন্ডার-সেক্রেটারি-জেনারেল আলেকজান্ডার জুয়েভ।

রাশিয়ার সংবাদ সংস্থা তাস-কে দেওয়া এক সাক্ষাৎকারে জুয়েভ বলেন, আফগানিস্তান দীর্ঘদিন ধরেই বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট একটি অঞ্চল হিসেবে পরিচিত। তবে বর্তমান পরিস্থিতিতে আল-কায়েদা আগের মতো সক্রিয় নয়।

 

তিনি আরও দাবি করেন, ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের সঙ্গে আল-কায়েদার সম্পর্ক জটিল প্রকৃতির। একই সঙ্গে তাঁর ভাষ্য অনুযায়ী, বর্তমানে আফগানিস্তানে সক্রিয় গোষ্ঠীগুলোর মধ্যে দায়েশ (আইএস) এবং তেহরিকে তালেবান পাকিস্তান (টিটিপি) তুলনামূলকভাবে বেশি তৎপর।

 

অন্যদিকে, ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান এর আগেও দেশটিতে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর উপস্থিতি নিয়ে উত্থাপিত অভিযোগ প্রত্যাখ্যান করেছে। তাদের অবস্থান হলো, আফগান ভূখণ্ড কোনো দেশের বিরুদ্ধে ব্যবহার করতে দেওয়া হবে না এবং এ বিষয়ে তারা তাদের অঙ্গীকারে অটল।

 

সূত্র: আরিয়ানা নিউজ

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD