বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) নবনির্বাচিত রাষ্ট্রপতির নাম ঘোষণা করেন।

ঘোষণার পরপরই নিজের আসন থেকে উঠে পাশের আসনে বসে থাকা নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে লাল গোলাপ তুলে দিয়ে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর কাছ থেকে ফুলেল শুভেচ্ছা গ্রহণ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। পরে বিএনপির নেতারাও একে একে নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানান।
এ সময় বিরোধীদলীয় নেতা ড. শফিকুর রহমানও নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শুভেচ্ছা জানান।
রাষ্ট্রপতি নির্বাচনের মধ্য দিয়ে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে নতুন নেতৃত্বের যাত্রা শুরু হলো।