1. admin@visionsangbad24.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনাম :
আজ আফগানিস্তানের স্বাধীনতা দিবস: ১৫ আগস্টে নতুন অধ্যায়ের পাঁচ বছর সাদপন্থিরা আর কখনো টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান ব্যবহার করতে পারবে না: আল্লামা বাবুনগরী ইরানে যেকোনো মুহূর্তে ফের হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, হুঁশিয়ারি ট্রাম্পের সেতুর নিচে অচেতন অবস্থায় উদ্ধার, হাসপাতালে নেওয়ার পথে মারা গেলেন মাদ্রাসাশিক্ষক টঙ্গীতে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তারের পর শিশুটির বাবাকে ধরতে পুলিশের অভিযান টঙ্গীতে ক্বারিউল কুরআন মাদরাসায় হামলা-ভাঙচুরের প্রতিবাদে সমাবেশ, জড়িতদের গ্রেপ্তারের দাবি খ্রিস্টধর্ম প্রচারে সৌদি আরবে গিয়ে ইসলাম গ্রহণ করলেন মার্কিন শিক্ষিকা! প্রতিশোধ নেওয়ার সুযোগ থাকা সত্ত্বেও সেই মহিলা মাদরাসায় হা/মলাকারীকে ক্ষমা শহীদ মুফতি নাসরুল্লাহ বদরপুরির পরিবারের দায়িত্ব নিলেন ধর্মমন্ত্রী নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৩, আহত অন্তত ২৫ ধর্মীয় উৎসবে নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: মুফতি আব্দুল মালেক

হরমুজ প্রণালি পুরোপুরি ইরানের নিয়ন্ত্রণে: তেহরান

Reporter Name
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৩৯ বার পড়া হয়েছে

হরমুজ প্রণালি পুরোপুরি ইরানের নিয়ন্ত্রণে: তেহরান

 

আন্তর্জাতিক ডেস্ক |

হরমুজ প্রণালি পুরোপুরি ইরানের নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছে তেহরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুমকির প্রতিক্রিয়ায় ইরানের পক্ষ থেকে এ বক্তব্য দেওয়া হয়েছে।

 

রয়টার্সের প্রতিবেদনের বরাতে জানা যায়, ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাদি এক বার্তায় বলেছেন, হরমুজ প্রণালি ইরানের নির্দেশেই খোলা ও বন্ধ করা হবে। যুক্তরাষ্ট্র পরাজয় স্বীকার না করা পর্যন্ত এবং ‘কল্পনার রাজ্য’ থেকে বেরিয়ে না আসা পর্যন্ত প্রণালিতে অবরোধ বহাল থাকবে বলেও মন্তব্য করেন তিনি।

 

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে কঠোর ভাষায় সমালোচনা করে হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ডে পরিণত করার হুমকি দেন। একই সঙ্গে ইরানের বিরুদ্ধে চাপ প্রয়োগের অংশ হিসেবে সম্ভাব্য জ্বালানি মূল্যবৃদ্ধির জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।

 

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের তেল ও গ্যাস পরিবহনের ক্ষেত্রে এর কৌশলগত গুরুত্ব অত্যন্ত বেশি। ফলে প্রণালিকে ঘিরে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা আন্তর্জাতিক জ্বালানি বাজার ও আঞ্চলিক নিরাপত্তায় বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

 

সূত্র: রয়টার্স/ইনডিপেনডেন্ট টেলিভিশন

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD