রাজনৈতিক-অর্থনৈতিক চাপ দিয়ে আফগানিস্তানকে বাধ্য করা যাবে না: আমির খান মুত্তাকী
আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মৌলভী আমির খান মুত্তাকী আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি স্পষ্ট বার্তা দিয়ে বলেছেন, রাজনৈতিক কিংবা অর্থনৈতিক চাপ প্রয়োগ করে আফগান জনগণকে কোনো সিদ্ধান্ত গ্রহণে বাধ্য করা সম্ভব নয়।

২৪ আসাদ বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, আফগানিস্তানের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার দীর্ঘ ইতিহাস রয়েছে। তাই বাইরের কোনো নীতি বা রাজনৈতিক অবস্থান আফগানিস্তানের ওপর চাপিয়ে দিয়ে কাঙ্ক্ষিত ফল পাওয়া যাবে না।
মুত্তাকী আরও বলেন, ইসলামিক এমিরেটের সঙ্গে আন্তর্জাতিক বিশ্বের গঠনমূলক ও ইতিবাচক সম্পৃক্ততা উভয় পক্ষের জন্যই কল্যাণকর হতে পারে। আফগানিস্তানের বাস্তব পরিস্থিতি বিবেচনায় নিয়ে দেশটির বিষয়ে নিজেদের কৌশল ও নীতি পুনর্মূল্যায়নের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তিনি।
তার বক্তব্যে আফগানিস্তানের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থের প্রতি গুরুত্ব দেওয়ার পাশাপাশি আন্তর্জাতিক বিশ্বের সঙ্গে ইতিবাচক সম্পর্ক গড়ে তোলার প্রয়োজনীয়তাও উঠে আসে