1. admin@visionsangbad24.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
আজ আফগানিস্তানের স্বাধীনতা দিবস: ১৫ আগস্টে নতুন অধ্যায়ের পাঁচ বছর আসিফ মাহমুদের সময়ে নিয়োগ-পদোন্নতি-বদলির নথি তলব দুদকের মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগ, বাকৃবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসের সদস্য হলেন ৫ আলেম বিরোধী দলীয় নেতার সঙ্গে আইপিইউ মহাসচিবের সৌজন্য সাক্ষাৎ মুসলিম বিশ্বের শান্তিরক্ষায় অবদান রাখতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী মক্কা চুক্তি মুসলিম বিশ্বের জন্য উপকারী: মাওলানা জাবিহুল্লাহ প্রকাশিত সংবাদ প্রত্যাখ্যান করে প্রতিবাদ জানালেন শ্যামগঞ্জ হাইওয়ে থানার ওসি সংসদে বক্তব্য নিয়ে ভুল বোঝাবুঝি: দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ রংপুরে একই পরিবারের চারজনকে হত্যার প্রতিবাদে পূর্বধলায় মানববন্ধন ও বিক্ষোভ ঢাকায় মাইজভান্ডারি গোষ্ঠীর জশনে জুলুস: প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন

গ্যাস সংকট কাটাতে আরও দুই বছর সময় লাগবে: বাণিজ্যমন্ত্রী

Reporter Name
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

গ্যাস সংকট কাটাতে আরও দুই বছর সময় লাগবে: বাণিজ্যমন্ত্রী

সিলেট প্রতিনিধি: দেশের দীর্ঘদিনের গ্যাস সংকট কাটাতে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ ও সরবরাহ সক্ষমতা বাড়াতে হবে। এসব কার্যক্রম সম্পন্ন হলে আগামী দুই বছরের মধ্যে গ্যাস পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

শনিবার (১৫ আগস্ট) দুপুরে সিলেটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, দীর্ঘদিনের গ্যাস সংকট মোকাবিলায় গ্যাস আমদানি ও সরবরাহ অবকাঠামোর সক্ষমতা বাড়ানো প্রয়োজন। এ লক্ষ্যে এলএনজি আমদানির পরিমাণ বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, আগামী দুই বছর শিল্পখাতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময়ে জরুরি ও প্রচলিত ব্যবস্থার বাইরে গিয়ে দ্রুত কোনো কার্যকর সমাধান করা যায় কি না, সে বিষয়েও সরকার কাজ করছে।

এ সময় সম্ভাব্য একটি উদ্যোগের কথা তুলে ধরে বাণিজ্যমন্ত্রী জানান, মালয়েশিয়ার রাষ্ট্রীয় জ্বালানি প্রতিষ্ঠান পেট্রোনাস থেকে বড় জাহাজে এলএনজি এনে সাগরে ছোট জাহাজে স্থানান্তরের মাধ্যমে দেশে গ্যাস সরবরাহ বাড়ানোর বিষয়টি বিবেচনা করা হচ্ছে।

সরকারের প্রত্যাশা, অবকাঠামোগত সক্ষমতা বৃদ্ধি ও এলএনজি আমদানি বাড়ানোর মাধ্যমে ধীরে ধীরে গ্যাস সংকটের চাপ কমবে এবং শিল্পসহ বিভিন্ন খাতে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD