1. admin@visionsangbad24.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
শিরোনাম :
আজ আফগানিস্তানের স্বাধীনতা দিবস: ১৫ আগস্টে নতুন অধ্যায়ের পাঁচ বছর আসিফ মাহমুদের সময়ে নিয়োগ-পদোন্নতি-বদলির নথি তলব দুদকের মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগ, বাকৃবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসের সদস্য হলেন ৫ আলেম বিরোধী দলীয় নেতার সঙ্গে আইপিইউ মহাসচিবের সৌজন্য সাক্ষাৎ মুসলিম বিশ্বের শান্তিরক্ষায় অবদান রাখতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী মক্কা চুক্তি মুসলিম বিশ্বের জন্য উপকারী: মাওলানা জাবিহুল্লাহ প্রকাশিত সংবাদ প্রত্যাখ্যান করে প্রতিবাদ জানালেন শ্যামগঞ্জ হাইওয়ে থানার ওসি সংসদে বক্তব্য নিয়ে ভুল বোঝাবুঝি: দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ রংপুরে একই পরিবারের চারজনকে হত্যার প্রতিবাদে পূর্বধলায় মানববন্ধন ও বিক্ষোভ ঢাকায় মাইজভান্ডারি গোষ্ঠীর জশনে জুলুস: প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন

আমার ৯ বিয়ের তথ্য মিথ্যা, কোনো পরকীয়া সম্পর্কে জড়িত নই’: হাবিবুর রহমান মিছবাহ

Reporter Name
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

নিজের বিরুদ্ধে ছড়ানো ৯টি বিয়ের অভিযোগ অস্বীকার করে ‘মুবাহালা’র চ্যালেঞ্জ জানিয়েছেন ইসলামী আন্দোলন নেতা ও বক্তা হাবিবুর রহমান মিছবাহ। একই সঙ্গে তিনি কোনো পরকীয়া সম্পর্কে জড়িত নন বলেও দাবি করেছেন।

 

শনিবার (২২ আগস্ট) রাত সোয়া ১০টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এসব দাবি করেন তিনি।

 

পোস্টে হাবিবুর রহমান মিছবাহ বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর নয়টি বিয়ে নিয়ে যে তথ্য ছড়ানো হচ্ছে, তা মিথ্যা। তিনি দাবি করেন, নাঈমা জান্নাত তাঁর পঞ্চম স্ত্রী নন; বরং তিনি তাঁর বর্তমান দ্বিতীয় স্ত্রী। এ বিষয়ে বিয়ে ও রেজিস্ট্রির কাগজপত্র রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

 

তিনি আরও দাবি করেন, তাঁর ঘরে স্ত্রী-সন্তান রয়েছে—এ বিষয়টি জেনেই নাঈমা জান্নাত স্ত্রী হিসেবে তাঁর ঘরে এসেছেন। একই সঙ্গে নাঈমা জান্নাতের কাছে কোনো যৌতুক দাবি করেননি এবং কোনো পরকীয়া সম্পর্কেও জড়িত নন বলে দাবি করেন।

 

নিজের বক্তব্যের সত্যতা প্রমাণে ‘মুবাহালা’র ঘোষণা দিয়ে তিনি বলেন, তাঁর বক্তব্য মিথ্যা হলে আল্লাহর লানত যেন তাঁর ওপর নেমে আসে। আর তিনি সত্যবাদী হলে যারা জেনে-শুনে মিথ্যা অভিযোগ করছে, তাদের ওপর লানত নাজিলের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেন।

 

অভিযোগকারী নাঈমা জান্নাতসহ যারা তাঁর বক্তব্যকে মিথ্যা মনে করেন, তাদেরও একইভাবে মুবাহালায় অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।

 

পোস্টের শেষ দিকে হাবিবুর রহমান মিছবাহ বলেন, বিষয়টি নিয়ে তাঁর আর কোনো বক্তব্য নেই। তবে যেহেতু আদালতে মামলা হয়েছে, সে বিষয়ে আইনি জবাব দিতে তিনি প্রস্তুত রয়েছেন।

 

তথ্যসূত্র: ইত্তেফাক

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD