1. admin@visionsangbad24.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
শিরোনাম :
আজ আফগানিস্তানের স্বাধীনতা দিবস: ১৫ আগস্টে নতুন অধ্যায়ের পাঁচ বছর আসিফ মাহমুদের সময়ে নিয়োগ-পদোন্নতি-বদলির নথি তলব দুদকের মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগ, বাকৃবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসের সদস্য হলেন ৫ আলেম বিরোধী দলীয় নেতার সঙ্গে আইপিইউ মহাসচিবের সৌজন্য সাক্ষাৎ মুসলিম বিশ্বের শান্তিরক্ষায় অবদান রাখতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী মক্কা চুক্তি মুসলিম বিশ্বের জন্য উপকারী: মাওলানা জাবিহুল্লাহ প্রকাশিত সংবাদ প্রত্যাখ্যান করে প্রতিবাদ জানালেন শ্যামগঞ্জ হাইওয়ে থানার ওসি সংসদে বক্তব্য নিয়ে ভুল বোঝাবুঝি: দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ রংপুরে একই পরিবারের চারজনকে হত্যার প্রতিবাদে পূর্বধলায় মানববন্ধন ও বিক্ষোভ ঢাকায় মাইজভান্ডারি গোষ্ঠীর জশনে জুলুস: প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন

শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পর্যায়ে কোরআন প্রতিযোগিতা আয়োজন করবে সরকার: শিক্ষামন্ত্রী

মোঃ মাহমুদুল হাসান
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে জাতীয় পর্যায়ে পবিত্র কোরআন প্রতিযোগিতা আয়োজনের উদ্যোগ নিয়েছে সরকার। শিক্ষার্থীদের নৈতিকতা, ধর্মীয় ও পারিবারিক মূল্যবোধ জোরদার করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

 

সোমবার (২৪ আগস্ট) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্টে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী।

 

তিনি বলেন, দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে আগামীতে জাতীয় পর্যায়ে পবিত্র কোরআন প্রতিযোগিতার আয়োজন করা হবে। শিক্ষার বিভিন্ন স্তরে এ ধরনের কার্যক্রম চালুর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে নৈতিক ও ধর্মীয় মূল্যবোধ আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে।

 

এর আগে গত ১৮ জুন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে কোরআন প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনার কথা জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী। সে সময় তিনি বলেছিলেন, শিক্ষার সব ক্ষেত্রে সরকার সমন্বিতভাবে কাজ করছে। এর অংশ হিসেবে শিক্ষাপ্রতিষ্ঠানে কোরআন প্রতিযোগিতাসহ বিভিন্ন কার্যক্রম চালুর পরিকল্পনা রয়েছে।

 

মন্ত্রী আরও জানান, শিক্ষার্থীদের নৈতিকতা, পারিবারিক মূল্যবোধ ও ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যেই এসব উদ্যোগ বাস্তবায়ন করা হবে।

 

সরকারের এ উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের শিক্ষার্থীদের মধ্যে কোরআন তিলাওয়াত ও ধর্মীয় শিক্ষার প্রতি আগ্রহ বাড়বে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD