পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মুসলিম সম্প্রদায়ের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বুধবার (২৬ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় তিনি ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে শুভেচ্ছা জানান।

শুভেচ্ছা বার্তায় মোদি বলেন, ‘ঈদ মোবারক! মিলাদুন্নবীর শুভেচ্ছা। আমি আশা করি, এই পবিত্র উপলক্ষ আমাদের আরও বেশি ঐক্য এবং আনন্দ বয়ে আনবে।’
তিনি আরও উল্লেখ করেন, মানুষের প্রতি দয়া, সহমর্মিতা এবং সমাজের কল্যাণে কাজ করার মানসিকতা যেন সবাইকে সবসময় অনুপ্রাণিত ও পথপ্রদর্শন করে।
উল্লেখ্য, আজ ১২ রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি। মুসলিম বিশ্বের কাছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) একটি তাৎপর্যপূর্ণ দিন। এ উপলক্ষে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ ও শিক্ষা স্মরণ করা হয়।
সূত্র: ইনসাফ