1. admin@visionsangbad24.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনাম :
আজ আফগানিস্তানের স্বাধীনতা দিবস: ১৫ আগস্টে নতুন অধ্যায়ের পাঁচ বছর সাদপন্থিরা আর কখনো টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান ব্যবহার করতে পারবে না: আল্লামা বাবুনগরী ইরানে যেকোনো মুহূর্তে ফের হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, হুঁশিয়ারি ট্রাম্পের সেতুর নিচে অচেতন অবস্থায় উদ্ধার, হাসপাতালে নেওয়ার পথে মারা গেলেন মাদ্রাসাশিক্ষক টঙ্গীতে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তারের পর শিশুটির বাবাকে ধরতে পুলিশের অভিযান টঙ্গীতে ক্বারিউল কুরআন মাদরাসায় হামলা-ভাঙচুরের প্রতিবাদে সমাবেশ, জড়িতদের গ্রেপ্তারের দাবি খ্রিস্টধর্ম প্রচারে সৌদি আরবে গিয়ে ইসলাম গ্রহণ করলেন মার্কিন শিক্ষিকা! প্রতিশোধ নেওয়ার সুযোগ থাকা সত্ত্বেও সেই মহিলা মাদরাসায় হা/মলাকারীকে ক্ষমা শহীদ মুফতি নাসরুল্লাহ বদরপুরির পরিবারের দায়িত্ব নিলেন ধর্মমন্ত্রী নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৩, আহত অন্তত ২৫ ধর্মীয় উৎসবে নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: মুফতি আব্দুল মালেক

নিয়ন্ত্রণের বাইরে কানাডার ভয়াবহ দাবানল

Reporter Name
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ৪৯ বার পড়া হয়েছে

কানাডায় ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণের বাইরে, হাজারো মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে

কানাডার পশ্চিমাঞ্চলীয় ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশে দ্রুত ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানলে পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যাচ্ছে। দাবানলের কারণে হাজার হাজার মানুষকে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে সরে যেতে হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্রিটিশ কলাম্বিয়ায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

 

শুক্রবার শনাক্ত হওয়া ‘বাল্ড রেঞ্জ’ দাবানল দ্রুত বিস্তৃত হয়ে বর্তমানে সামারল্যান্ড, পিচল্যান্ডসহ আশপাশের এলাকায় ১৩৬ বর্গকিলোমিটারের বেশি এলাকা গ্রাস করেছে।

 

কর্মকর্তারা জানিয়েছেন, আগুনের তীব্রতা এতটাই বেড়েছে যে এর শিখা থেকে সৃষ্ট বজ্রপাতও দাবানল আরও ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি করছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে রয়েছে প্রায় ১২ হাজার মানুষের শহর সামারল্যান্ড। শহরটির বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। পিচল্যান্ডের কিছু এলাকার বাসিন্দাদেরও স্থানত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।

 

ব্রিটিশ কলাম্বিয়ার প্রিমিয়ার ডেভিড ইবি জানিয়েছেন, দাবানলের তীব্রতা অত্যন্ত বেশি। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় কিছু মানুষ আটকা পড়েছিলেন এবং তাদের উদ্ধার করতে হয়েছে। অনেক বাড়িঘর ও সম্পত্তি ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

 

সামারল্যান্ডের মেয়র ডগ হোমস স্থানীয় বাসিন্দাদের সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন। তিনি জানান, অনেক খামার ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এখন পর্যন্ত ঠিক কতগুলো স্থাপনা ধ্বংস হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

 

স্থানীয় বাসিন্দাদের বর্ণনা অনুযায়ী, খুব অল্প সময়ের সতর্কবার্তার মধ্যেই দাবানল ভয়াবহ রূপ নেয়। অনেক বাসিন্দা দ্রুত বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে চলে যেতে বাধ্য হয়েছেন।

 

ব্রিটিশ কলাম্বিয়ার সরকারি স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, বিভিন্ন পরিচর্যা কেন্দ্রে থাকা শত শত মানুষকেও নিরাপদ এলাকায় সরিয়ে নেওয়া হচ্ছে। এর মধ্যে বয়স্কদের আবাসনকেন্দ্রের বাসিন্দারাও রয়েছেন।

 

প্রদেশজুড়ে দাবানলের কারণে এখন পর্যন্ত ২০ হাজারের বেশি মানুষকে নিজেদের বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে যেতে হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

 

এদিকে দাবানলের কারণে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি গবাদিপশু ও ঘোড়াসহ বিভিন্ন প্রাণী নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজও চলছে। যেসব মালিক সব পশু সরিয়ে নিতে পারেননি, তাদের কেউ কেউ নিরাপদে পালিয়ে যাওয়ার সুযোগ করে দিতে খামারের গেট খুলে রেখেছেন।

 

চলতি গ্রীষ্মে কানাডাজুড়ে শত শত দাবানল ছড়িয়ে পড়েছে। এসব দাবানলের ধোঁয়া কানাডার বিভিন্ন অঞ্চলের পাশাপাশি যুক্তরাষ্ট্রের কয়েকটি এলাকাতেও পৌঁছেছে। এতে বিভিন্ন শহরে বায়ুমানের অবনতিও দেখা দিয়েছে।

 

সূত্র: বিবিসি বাংলা

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD