ইরানের কাছে পাল্টা যুদ্ধের ক্ষতিপূরণ দাবি ট্রাম্পের
ইরানের কাছে পাল্টা যুদ্ধের ক্ষতিপূরণ দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরান সাম্প্রতিক সামরিক সংঘাতে ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণ দাবি করার পর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও একই ধরনের দাবি তোলেন তিনি।

সোমবার (১০ আগস্ট) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক বার্তায় ট্রাম্প বলেন, ইরানের প্রতিনিধিরা গত পাঁচ মাসের সামরিক সংঘাতে তাদের ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণ চাইছেন। তার দাবি, ওই সংঘাতের মূল কারণ ছিল ইরানের পরমাণু অস্ত্র রাখার সক্ষমতা নিয়ে বিরোধ।
ট্রাম্প আরও বলেন, “আমিও একইভাবে ইরানের কাছে ক্ষতিপূরণ দাবি করছি।”
শুধু সাম্প্রতিক যুদ্ধের ক্ষয়ক্ষতি নয়, ২০০৩ সালে ইরাকে মার্কিন সামরিক অভিযানের পর থেকে ইরান-সমর্থিত বিভিন্ন মিত্র মিলিশিয়ার হামলায় মার্কিন সেনাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে, তার জন্যও ক্ষতিপূরণ দাবি করার কথা জানান তিনি।
ট্রাম্পের এই বক্তব্য মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।