হেফাজতে ইসলামের ৯ দফা দাবি
প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে ৯ দফা দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। দাবিগুলোর মধ্যে রয়েছে—

১. ধর্ম অবমাননার সর্বোচ্চ শাস্তির বিধান করে আইন প্রণয়ন।
২. কুরআন-সুন্নাহবিরোধী আইন না করা।
৩. ২০১৩, ২০২১ ও ২০২৪ সালের হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা।
৪. দাওরায়ে হাদিসের স্বীকৃতি ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি।
৫. শিক্ষাব্যবস্থায় ইসলাম ধর্ম শিক্ষা বাধ্যতামূলক করা।
৬. কাদিয়ানি সম্প্রদায়কে অমুসলিম ঘোষণা ও হিজবুত তাওহিদ নিষিদ্ধ করা।
৭. পার্বত্য চট্টগ্রামে কথিত মিশনারি তৎপরতা বন্ধ করা।
৮. আলেমদের বিরুদ্ধে দায়ের করা ‘মিথ্যা’ মামলা প্রত্যাহার ও রাষ্ট্র পুনর্গঠনে অংশীদার করা।
৯. বিশ্ব ইজতেমা ও তাবলিগ কার্যক্রম ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে রাখা এবং মাওলানা সাদ কান্ধলভীর বাংলাদেশে প্রবেশে নিষেধাজ্ঞা বহাল রাখা।