1. admin@visionsangbad24.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
অভিযোগ প্রমাণিত হলে কঠোর শাস্তি যশোর-৪ আসনের এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও, মেয়ের বিরুদ্ধে শিশুদের মারধরের অভিযোগ গোপালগঞ্জে শ্বশুরবাড়ির সামনে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার, স্ত্রী ও শ্বশুর পুলিশ হেফাজতে আফগানিস্তানে মেয়েদের শিক্ষায় বড় উদ্যোগ। আন্তর্জাতিক সামুদ্রিক প্রতিরক্ষা প্রদর্শনীতে অংশ নিতে কাতার গেলেন আফগান সেনাপ্রধান শাপলা হত্যাকাণ্ড মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল আজ এবার পর পাল্টা হামলা স্থগিত করল ইরান ভিন্ন নারী নন—যাকে নিয়ে বিতর্ক, তিনি ছিলেন ওই আলেমের বৈধ স্ত্রী! ভাগওয়া লাভ ট্র্যাপ’ বিষয়ে সচেতনতামূলক কার্যক্রমে বাধার অভিযোগ, নরসিংদীর একটি মাদ্রাসাকে ঘিরে আলোচনা যুক্তরাষ্ট্রের ১১ যুদ্ধবিমান ধ্বংস, ২০০ সেনা নিহতের দাবি ইরানের

অভিযোগ প্রমাণিত হলে কঠোর শাস্তি

মোঃ মাহমুদুল হাসান
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

 হেফাজতে ইসলামের দাবি: অপপ্রচার নয়, অভিযোগ প্রমাণিত হলে কঠোর শাস্তি

নিজস্ব প্রতিবেদক | ২৯ জুলাই ২০২৬

সম্প্রতি যৌন নিপীড়নের কিছু অভিযোগকে কেন্দ্র করে কওমি মাদরাসার বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। একই সঙ্গে সংগঠনটি বলেছে, কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন নিপীড়নের অভিযোগ সুষ্ঠু তদন্তে প্রমাণিত হলে সংশ্লিষ্ট অপরাধীর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ও কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।

মঙ্গলবার (২৮ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে হেফাজতের আমির শাহ মুহিববুল্লাহ বাবুনগরী এবং মহাসচিব সাজেদুর রহমান এ আহ্বান জানান।

বিবৃতিতে বলা হয়, বিচ্ছিন্ন কিছু অভিযোগকে কেন্দ্র করে কওমি মাদরাসাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিতর্কিত করার চেষ্টা চলছে। তাদের দাবি, সুষ্ঠু তদন্ত শেষ হওয়ার আগেই কিছু মহল ‘মিডিয়া ট্রায়াল’-এর মাধ্যমে বিভ্রান্তিকর পরিবেশ সৃষ্টি করছে, যা উদ্বেগজনক।

হেফাজতের নেতারা আরও বলেন, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় কিংবা মাদরাসা—যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন নিপীড়নের ঘটনা অত্যন্ত স্পর্শকাতর। অভিযোগ সত্য প্রমাণিত হলে কোনো ধরনের ছাড় না দিয়ে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধে কঠোর প্রাতিষ্ঠানিক নীতিমালা বাস্তবায়নের ওপরও গুরুত্বারোপ করেন তারা।

এছাড়া দেশের সব মাদরাসায় শিক্ষার মান, নিরাপদ পরিবেশ ও শিক্ষার্থীদের সুরক্ষা নিশ্চিত করতে মাদরাসা পরিচালকদের আরও কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে হেফাজতের নেতারা বলেন, সব শিক্ষাপ্রতিষ্ঠানই শিক্ষার্থীদের জন্য নিরাপদ স্থান হওয়া উচিত।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD