1. admin@visionsangbad24.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের মিসাইল হামলা, ধ্বংস ৩টি F-35 ইরাকে হামলার পর ট্রাম্পের সঙ্গে সৌদি প্রতিরক্ষামন্ত্রীর বৈঠক পটুয়াখালীতে জামায়াত নেতার বিরুদ্ধে বিধবাকে ধর্ষণ ও গর্ভপাত করানোর অভিযোগে মামলা অভিযোগ প্রমাণিত হলে কঠোর শাস্তি যশোর-৪ আসনের এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও, মেয়ের বিরুদ্ধে শিশুদের মারধরের অভিযোগ গোপালগঞ্জে শ্বশুরবাড়ির সামনে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার, স্ত্রী ও শ্বশুর পুলিশ হেফাজতে আফগানিস্তানে মেয়েদের শিক্ষায় বড় উদ্যোগ। আন্তর্জাতিক সামুদ্রিক প্রতিরক্ষা প্রদর্শনীতে অংশ নিতে কাতার গেলেন আফগান সেনাপ্রধান শাপলা হত্যাকাণ্ড মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল আজ এবার পর পাল্টা হামলা স্থগিত করল ইরান

শাপলা হত্যাকাণ্ড মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল আজ

মোঃ মাহমুদুল হাসান
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

শাপলা হত্যাকাণ্ড মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল আজ

আইন-আদালত

২৭ জুলাই, ২০২৬

২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হামলা ও হত্যাকাণ্ডের ঘটনায় আজ সোমবার (২৭ জুলাই) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে।

 

এ মামলায় গ্রেপ্তার আসামিরা হলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসান, সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, পুলিশের সাবেক মহাপরিদর্শক একেএম শহিদুল হক, পুলিশের সাবেক ডিআইজি মোল্যা নজরুল ইসলাম, একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদেষ্টামণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবির, সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল এবং সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবু।

 

এর আগে শনিবার (২৫ জুলাই) মানবাধিকার লঙ্ঘন ও ভুক্তভোগীদের ন্যায়বিচার পাওয়ার সুযোগবিষয়ক এক পরামর্শ সভায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের বিষয়টি জানান চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

 

প্রসিকিউশন সূত্র জানিয়েছে, এ মামলায় গত ১৪ মে সাবেক মন্ত্রী ডা. দীপু মনি এবং সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবুকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন ট্রাইব্যুনাল।

 

এর আগে গত ৭ মে তাদের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট চেয়ে আবেদন করে প্রসিকিউশন।

 

প্রসিকিউশন জানিয়েছে, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরকেন্দ্রিক ঘটনায় ঢাকাসহ চারটি স্থানে মোট ৫৮ জন নিহত হন। তদন্ত সংস্থার তথ্য অনুযায়ী, তাদের মধ্যে ঢাকায় ৩২ জন, নারায়ণগঞ্জে ২০ জন, চট্টগ্রামে পাঁচজন এবং কুমিল্লায় একজন নিহতের পরিচয় শনাক্ত করা হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD