দীর্ঘদিনের সংগ্রাম, জিহাদ ও অসংখ্য আত্মত্যাগের মধ্য দিয়ে আফগানিস্তান থেকে বিদেশি সেনাদের বিতাড়িত করা হয়েছে বলে মন্তব্য করেছেন ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের উপ-মুখপাত্র মাওলানা হামদুল্লাহ ফিতরাত।
বুধবার (৭ অক্টোবর) আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের সামরিক হামলা শুরুর ২৫তম বার্ষিকী উপলক্ষে দেওয়া এক বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা ফিতরাত বলেন, বিদেশি শক্তির বিরুদ্ধে আফগান জনগণের দীর্ঘ সংগ্রাম প্রমাণ করেছে, তারা কোনো ধরনের দখলদারিত্ব, সামরিক চাপ কিংবা বাইরের হস্তক্ষেপের কাছে মাথা নত করতে প্রস্তুত নয়।
তিনি ৭ অক্টোবরকে আফগানিস্তানের ইতিহাসের একটি বেদনাবিধুর দিন হিসেবে উল্লেখ করেন। তার ভাষ্য অনুযায়ী, ২৫ বছর আগে এই দিনে যুক্তরাষ্ট্র আফগানিস্তানে সামরিক অভিযান শুরু করে। ওই অভিযানের ফলে দেশটির বিপুলসংখ্যক মানুষ নিহত ও আহত হন এবং বহু পরিবার বাস্তুচ্যুত হয়ে দেশ ছাড়তে বাধ্য হয়।
মাওলানা ফিতরাতের বক্তব্যে আফগানিস্তানের দীর্ঘ সংঘাত, বিদেশি সামরিক উপস্থিতি এবং এর ফলে সৃষ্ট মানবিক সংকটের বিষয়টিও উঠে আসে।