1. admin@visionsangbad24.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
আজ আফগানিস্তানের স্বাধীনতা দিবস: ১৫ আগস্টে নতুন অধ্যায়ের পাঁচ বছর সাদপন্থিরা আর কখনো টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান ব্যবহার করতে পারবে না: আল্লামা বাবুনগরী ইরানে যেকোনো মুহূর্তে ফের হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, হুঁশিয়ারি ট্রাম্পের সেতুর নিচে অচেতন অবস্থায় উদ্ধার, হাসপাতালে নেওয়ার পথে মারা গেলেন মাদ্রাসাশিক্ষক টঙ্গীতে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তারের পর শিশুটির বাবাকে ধরতে পুলিশের অভিযান টঙ্গীতে ক্বারিউল কুরআন মাদরাসায় হামলা-ভাঙচুরের প্রতিবাদে সমাবেশ, জড়িতদের গ্রেপ্তারের দাবি খ্রিস্টধর্ম প্রচারে সৌদি আরবে গিয়ে ইসলাম গ্রহণ করলেন মার্কিন শিক্ষিকা! প্রতিশোধ নেওয়ার সুযোগ থাকা সত্ত্বেও সেই মহিলা মাদরাসায় হা/মলাকারীকে ক্ষমা শহীদ মুফতি নাসরুল্লাহ বদরপুরির পরিবারের দায়িত্ব নিলেন ধর্মমন্ত্রী নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৩, আহত অন্তত ২৫ ধর্মীয় উৎসবে নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: মুফতি আব্দুল মালেক

সৌদি আরবে হুথিদের হামলায় প্রাণ গেল এক বাংলাদেশির।

Reporter Name
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের আল খুরাইস এলাকায় হুথিদের নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলায় মো. সজিব হোসেন নামে এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। নিহত সজিবের বাড়ি কুমিল্লা জেলায়।

 

সোমবার (৫ অক্টোবর) এক সরকারি তথ্যবিবরণীতে এ তথ্য জানানো হয়। এর আগে রোববার আল খুরাইস এলাকায় সৌদি আরামকোর একটি স্থাপনা লক্ষ্য করে হামলার ঘটনা ঘটে।

 

এ ঘটনায় বাংলাদেশি নাগরিকের মৃত্যুর খবর পেয়ে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে বেসামরিক মানুষের প্রাণহানির মতো এ ধরনের হামলার তীব্র নিন্দা জানিয়েছে মন্ত্রণালয়।

 

এক শোকবার্তায় নিহত সজিব হোসেনের পরিবারের সদস্য ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

 

এদিকে, সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাস নিহতের পরিবার ও তার নিয়োগকর্তার সঙ্গে যোগাযোগ করেছে। দূতাবাসের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতাও দেওয়া হচ্ছে।

 

নিহতের মরদেহ দেশে ফেরত পাঠানোর লক্ষ্যে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ দূতাবাস। আনুষ্ঠানিকতা শেষ হলে মরদেহ দ্রুত দেশে পাঠানোর ব্যবস্থা করা হবে বলে জানানো হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD