1. admin@visionsangbad24.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
আজ আফগানিস্তানের স্বাধীনতা দিবস: ১৫ আগস্টে নতুন অধ্যায়ের পাঁচ বছর নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে মামুনুল আসিফ মাহমুদের সময়ে নিয়োগ-পদোন্নতি-বদলির নথি তলব দুদকের মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগ, বাকৃবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসের সদস্য হলেন ৫ আলেম বিরোধী দলীয় নেতার সঙ্গে আইপিইউ মহাসচিবের সৌজন্য সাক্ষাৎ মুসলিম বিশ্বের শান্তিরক্ষায় অবদান রাখতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী মক্কা চুক্তি মুসলিম বিশ্বের জন্য উপকারী: মাওলানা জাবিহুল্লাহ প্রকাশিত সংবাদ প্রত্যাখ্যান করে প্রতিবাদ জানালেন শ্যামগঞ্জ হাইওয়ে থানার ওসি সংসদে বক্তব্য নিয়ে ভুল বোঝাবুঝি: দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ রংপুরে একই পরিবারের চারজনকে হত্যার প্রতিবাদে পূর্বধলায় মানববন্ধন ও বিক্ষোভ

রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে তেলাওয়াত করা হলো সূরা ফাতহের ১০ নম্বর আয়াত, অর্থ কী?

মোঃ মাহমুদুল হাসান
  • প্রকাশের সময় : শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআনের সূরা ফাতহের ১০ নম্বর আয়াত তেলাওয়াত করা হয়েছে।

 

শুক্রবার (২২ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্য, বেসামরিক ও সামরিক কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানের শুরুতে বঙ্গভবন জামে মসজিদের পেশ ইমাম মুফতি মাওলানা সাইফুল কবির সূরা ফাতহের ১০ নম্বর আয়াত তেলাওয়াত করেন।

 

আয়াতটির অর্থ

 

‘হে নবী, যারা তোমার হাতে বাইআত করছিল, প্রকৃতপক্ষে তারা আল্লাহর কাছেই বাইআত করছিল। তাদের হাতের ওপর ছিল আল্লাহর হাত। অতঃপর যে প্রতিশ্রুতি ভঙ্গ করবে, তার প্রতিশ্রুতি ভঙ্গের অশুভ পরিণাম তার নিজের ওপরই বর্তাবে। আর যে আল্লাহর সঙ্গে কৃত প্রতিশ্রুতি পূর্ণ করবে, আল্লাহ অচিরেই তাকে মহাপুরস্কার দান করবেন।’

 

আয়াতটিতে প্রতিশ্রুতি রক্ষা, আনুগত্য এবং অঙ্গীকার পালনের গুরুত্ব তুলে ধরা হয়েছে। একই সঙ্গে প্রতিশ্রুতি ভঙ্গের পরিণতি সম্পর্কেও সতর্ক করা হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD