1. admin@visionsangbad24.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনাম :
আজ আফগানিস্তানের স্বাধীনতা দিবস: ১৫ আগস্টে নতুন অধ্যায়ের পাঁচ বছর সাদপন্থিরা আর কখনো টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান ব্যবহার করতে পারবে না: আল্লামা বাবুনগরী ইরানে যেকোনো মুহূর্তে ফের হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, হুঁশিয়ারি ট্রাম্পের সেতুর নিচে অচেতন অবস্থায় উদ্ধার, হাসপাতালে নেওয়ার পথে মারা গেলেন মাদ্রাসাশিক্ষক টঙ্গীতে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তারের পর শিশুটির বাবাকে ধরতে পুলিশের অভিযান টঙ্গীতে ক্বারিউল কুরআন মাদরাসায় হামলা-ভাঙচুরের প্রতিবাদে সমাবেশ, জড়িতদের গ্রেপ্তারের দাবি খ্রিস্টধর্ম প্রচারে সৌদি আরবে গিয়ে ইসলাম গ্রহণ করলেন মার্কিন শিক্ষিকা! প্রতিশোধ নেওয়ার সুযোগ থাকা সত্ত্বেও সেই মহিলা মাদরাসায় হা/মলাকারীকে ক্ষমা শহীদ মুফতি নাসরুল্লাহ বদরপুরির পরিবারের দায়িত্ব নিলেন ধর্মমন্ত্রী নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৩, আহত অন্তত ২৫ ধর্মীয় উৎসবে নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: মুফতি আব্দুল মালেক

ট্রাম্পের হুমকির পর আফগানিস্তানের সঙ্গে বাণিজ্য বাড়াতে চায় ইরান

মোঃ মাহমুদুল হাসান
  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
  • ৩৭ বার পড়া হয়েছে

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের সঙ্গে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা আরও সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেছে ইরান। দুই দেশের মধ্যে বাণিজ্য ও ট্রানজিটের পথে বিদ্যমান বাধা দূর করে দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ক জোরদারে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে নির্দেশ দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

 

ইরানের মন্ত্রিসভার এক বৈঠকে আফগানিস্তানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্কের গুরুত্ব তুলে ধরে পেজেশকিয়ান বলেন, তেহরান-কাবুলের অর্থনৈতিক সহযোগিতা বর্তমান পর্যায়ে সীমাবদ্ধ রাখা উচিত নয়। দুই দেশের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক আরও বিস্তৃত করার পাশাপাশি সীমান্তপারের বাণিজ্য ও লেনদেন সহজ করার ওপরও গুরুত্ব দেন তিনি।

 

এর আগে ১৯ আগস্ট ইরানের বিরুদ্ধে ‘সবচেয়ে কঠোর অর্থনৈতিক অভিযান’ ঘোষণার কথা জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ইরানকে অর্থনৈতিকভাবে আরও বিচ্ছিন্ন করার ঘোষণা দিয়ে তেহরানের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা অব্যাহত রাখা দেশগুলোর বিরুদ্ধেও কঠোর অর্থনৈতিক পরিণতির হুমকি দেন তিনি।

 

ট্রাম্পের ওই ঘোষণার পরদিনই আফগানিস্তানের সঙ্গে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক আরও সম্প্রসারণে ইরানের এই অবস্থান সামনে আসে।

 

মন্ত্রিসভার বৈঠকে ইরানের কৃষিমন্ত্রীর সাম্প্রতিক আফগানিস্তান সফর নিয়েও একটি প্রতিবেদন উপস্থাপন করা হয়। এতে বলা হয়, আফগান পক্ষ দুই দেশের সম্পর্ক সম্প্রসারণকে স্বাগত জানিয়েছে এবং ইরানের সঙ্গে বাণিজ্য বাড়াতে প্রস্তুত রয়েছে।

 

এদিকে আফগানিস্তান চেম্বার অব কমার্স অ্যান্ড ইনভেস্টমেন্টের উপপ্রধানের সঙ্গে এক বৈঠকে ইরান চেম্বার অব কমার্স, ইন্ডাস্ট্রিজ, মাইনস অ্যান্ড এগ্রিকালচারের ভাইস প্রেসিডেন্ট গাদির গিয়াফেহ দুই দেশের বেসরকারি খাতের মধ্যে যৌথ বিনিয়োগ তহবিল গঠনের ওপর গুরুত্বারোপ করেন।

 

তিনি বলেন, বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে সহায়ক আইন এবং কার্যকর ব্যবস্থা প্রতিষ্ঠা জরুরি। একই সঙ্গে আফগানিস্তানের অবকাঠামো খাতে ইরানের আরও সক্রিয়ভাবে কাজ করার সুযোগ রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

 

গাদির গিয়াফেহের ভাষ্য, অবকাঠামোগত উন্নয়ন ছাড়া আফগানিস্তানের খনি উন্নয়ন ও খনিজ প্রক্রিয়াজাতকরণ এগিয়ে নেওয়া কঠিন। এসব উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে আগামী তিন থেকে পাঁচ বছরের মধ্যে দুই দেশের মধ্যে অন্তত ৬ বিলিয়ন ডলারের বাণিজ্য অর্জনের লক্ষ্য নিয়েও তিনি কথা বলেন।

 

অন্যদিকে কৃষি ও প্রাণিসম্পদ চেম্বারের নির্বাহী বোর্ডের প্রধান ওয়াসিম সাফি ইরানের সঙ্গে কৃষি, প্রযুক্তি ও কাঁচামাল সরবরাহসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর প্রস্তাব দেন।

 

তিনি উন্নত বীজ, কৃষি প্রযুক্তি ও কারিগরি দক্ষতা আফগানিস্তানে হস্তান্তরের পাশাপাশি আফগান পণ্য থেকে ইরানের প্রয়োজনীয় কাঁচামাল সংগ্রহ এবং বিদেশে চাষাবাদে সহযোগিতার আহ্বান জানান।

 

বিশ্লেষকদের মতে, ইরানের ওপর মার্কিন অর্থনৈতিক চাপ বাড়ার মধ্যেই আফগানিস্তানের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের এই উদ্যোগ তেহরানের আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতা জোরদারের প্রচেষ্টার একটি গুরুত্বপূর্ণ দিক।

 

সূত্র: টোলো নিউজ

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD