1. admin@visionsangbad24.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
আজ আফগানিস্তানের স্বাধীনতা দিবস: ১৫ আগস্টে নতুন অধ্যায়ের পাঁচ বছর খ্রিস্টধর্ম প্রচারে সৌদি আরবে গিয়ে ইসলাম গ্রহণ করলেন মার্কিন শিক্ষিকা! প্রতিশোধ নেওয়ার সুযোগ থাকা সত্ত্বেও সেই মহিলা মাদরাসায় হা/মলাকারীকে ক্ষমা শহীদ মুফতি নাসরুল্লাহ বদরপুরির পরিবারের দায়িত্ব নিলেন ধর্মমন্ত্রী নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৩, আহত অন্তত ২৫ ধর্মীয় উৎসবে নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: মুফতি আব্দুল মালেক রাষ্ট্র ব্যবস্থা নিতে পারছে না বলেই ইশরাককে অস্ত্র হাতে নামতে হয়েছে: আখতার হোসেন মুফতি নাসরুল্লাহ বদরের তিন এতিম সন্তানের জন্য ১০ লাখ টাকা দিল আস-সুন্নাহ ফাউন্ডেশন মুফতি মুহাম্মদ উল্লাহর সন্ধান ও নাসরুল্লাহ বদরের মরদেহ জান্নাতুল বাকীতে দাফনের দাবি জমিয়তের কাবুলে পৌঁছে দায়িত্ব গ্রহণ করলেন জাতিসংঘের আফগানিস্তানবিষয়ক বিশেষ প্রতিনিধি রাবাব ফাতিমা দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড ঘিরে তৎপর ঢাকা, সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা

রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত বাংলাদেশিদের ক্ষতিপূরণ নিশ্চিতের দাবি হেফাজতে ইসলামের

মোঃ মাহমুদুল হাসান, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় নিহত বাংলাদেশিদের আইনগত পাওনা ও পর্যাপ্ত ক্ষতিপূরণ নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। এ লক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়কে দ্রুত ও কার্যকর কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি।

 

একই সঙ্গে নিহতদের পরিবারের ইচ্ছা অনুযায়ী মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে এনে সম্মানজনকভাবে দাফনের ব্যবস্থা অথবা প্রবাসেই যথাযথ ধর্মীয় ও রাষ্ট্রীয় মর্যাদায় দাফন নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।

 

সোমবার (১২ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক যৌথ শোকবার্তায় এসব দাবি জানান হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান।

 

শোকবার্তায় নেতৃদ্বয় রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলায় দুই বাংলাদেশিসহ ১২ জন নিহত এবং তিন শতাধিক মানুষ আহত হওয়ার ঘটনায় গভীর শোক, তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেন।

 

তারা নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

 

নেতৃদ্বয় নিহত বাংলাদেশিদের পরিবারের পাশে দাঁড়াতে সরকারের প্রতি আহ্বান জানান। তারা বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলো যেন ন্যায্য পাওনা ও যথাযথ ক্ষতিপূরণ থেকে বঞ্চিত না হয়, সে জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে দ্রুত উদ্যোগ নিতে হবে।

 

সূত্র: হেফাজতে ইসলাম বাংলাদেশের গণমাধ্যমে পাঠানো যৌথ শোকবার্তা।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD