1. admin@visionsangbad24.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
শিরোনাম :
আজ আফগানিস্তানের স্বাধীনতা দিবস: ১৫ আগস্টে নতুন অধ্যায়ের পাঁচ বছর সাদপন্থিরা আর কখনো টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান ব্যবহার করতে পারবে না: আল্লামা বাবুনগরী ইরানে যেকোনো মুহূর্তে ফের হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, হুঁশিয়ারি ট্রাম্পের সেতুর নিচে অচেতন অবস্থায় উদ্ধার, হাসপাতালে নেওয়ার পথে মারা গেলেন মাদ্রাসাশিক্ষক টঙ্গীতে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তারের পর শিশুটির বাবাকে ধরতে পুলিশের অভিযান টঙ্গীতে ক্বারিউল কুরআন মাদরাসায় হামলা-ভাঙচুরের প্রতিবাদে সমাবেশ, জড়িতদের গ্রেপ্তারের দাবি খ্রিস্টধর্ম প্রচারে সৌদি আরবে গিয়ে ইসলাম গ্রহণ করলেন মার্কিন শিক্ষিকা! প্রতিশোধ নেওয়ার সুযোগ থাকা সত্ত্বেও সেই মহিলা মাদরাসায় হা/মলাকারীকে ক্ষমা শহীদ মুফতি নাসরুল্লাহ বদরপুরির পরিবারের দায়িত্ব নিলেন ধর্মমন্ত্রী নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৩, আহত অন্তত ২৫ ধর্মীয় উৎসবে নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: মুফতি আব্দুল মালেক

অপ্রতিম হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

Reporter Name
  • প্রকাশের সময় : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক ড. নাহিদা বেগমের একমাত্র ছেলে ১৩ বছর বয়সী ইশিয়াত শাহরিয়ার অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

 

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লার কোটবাড়ি বিশ্বরোড এলাকায় মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা।

 

এর আগে সকালে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে শিক্ষার্থীরা মিছিল নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান। পরে তারা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি শুরু করেন।

 

এ সময় বিক্ষোভকারীদের হাতে বিভিন্ন লেখা সম্বলিত ফেস্টুন ও প্ল্যাকার্ড দেখা যায়। তারা অপ্রতিম হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করে বিভিন্ন স্লোগান দেন।

 

বিক্ষোভকারীদের স্লোগানের মধ্যে ছিল—‘আমার ভাই মরল কেন, প্রশাসন জবাব চাই’, ‘খুনিরে ফাঁসি দে’ এবং ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’।

 

শিক্ষার্থীরা অপ্রতিম হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

 

মহাসড়ক অবরোধের ফলে ওই এলাকায় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অবস্থান নেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD