1. admin@visionsangbad24.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
আজ আফগানিস্তানের স্বাধীনতা দিবস: ১৫ আগস্টে নতুন অধ্যায়ের পাঁচ বছর সাদপন্থিরা আর কখনো টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান ব্যবহার করতে পারবে না: আল্লামা বাবুনগরী ইরানে যেকোনো মুহূর্তে ফের হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, হুঁশিয়ারি ট্রাম্পের সেতুর নিচে অচেতন অবস্থায় উদ্ধার, হাসপাতালে নেওয়ার পথে মারা গেলেন মাদ্রাসাশিক্ষক টঙ্গীতে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তারের পর শিশুটির বাবাকে ধরতে পুলিশের অভিযান টঙ্গীতে ক্বারিউল কুরআন মাদরাসায় হামলা-ভাঙচুরের প্রতিবাদে সমাবেশ, জড়িতদের গ্রেপ্তারের দাবি খ্রিস্টধর্ম প্রচারে সৌদি আরবে গিয়ে ইসলাম গ্রহণ করলেন মার্কিন শিক্ষিকা! প্রতিশোধ নেওয়ার সুযোগ থাকা সত্ত্বেও সেই মহিলা মাদরাসায় হা/মলাকারীকে ক্ষমা শহীদ মুফতি নাসরুল্লাহ বদরপুরির পরিবারের দায়িত্ব নিলেন ধর্মমন্ত্রী নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৩, আহত অন্তত ২৫ ধর্মীয় উৎসবে নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: মুফতি আব্দুল মালেক

হেফাজতে ইসলাম নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

মোঃ মাহমুদুল হাসান, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে

হেফাজতে ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। পৃথকভাবে গঠিত উভয় কমিটিতে ১৫১ জন করে সদস্য রাখা হয়েছে।

 

সোমবার (১৪ সেপ্টেম্বর ২০২৬) বিকেল সাড়ে ৩টায় নারায়ণগঞ্জের ঐতিহাসিক ডিআইটি মসজিদ প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জেলা ও মহানগর শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়।

 

সংগঠন সূত্রে জানা যায়, হেফাজতে ইসলামভুক্ত বিভিন্ন ইসলামী দল, নারায়ণগঞ্জের বিভিন্ন থানা থেকে প্রস্তাবিত তালিকা, বড় মাদ্রাসা এবং তাবলিগ জামাতের প্রতিনিধিদের সমন্বয়ে নতুন কমিটি গঠন করা হয়েছে। উভয় কমিটিতে কয়েকটি পদ আপাতত শূন্য রাখা হয়েছে। পরবর্তীতে এসব পদ পূরণ করে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে।

 

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমীর ও নারায়ণগঞ্জ জেলা সভাপতি মাওলানা আব্দুল আউয়াল।

 

এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নায়েবে আমীর ও জেলা সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুল কাদির, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারি মুফতী বশীরুল্লাহ, মহানগর সভাপতি মুফতী জাকির হুসাইন কাসেমী, সিনিয়র সহ-সভাপতি মুফতী মামুনুর রশীদ, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রহমান, জেলা সহ-সভাপতি মাওলানা মুফিজুল ইসলাম, মাওলানা উবাইদুল কাদের নদভী, সিনিয়র সহ-সেক্রেটারি মুফতি বদরুল আলম সিলেটী, সহ-সেক্রেটারি মাওলানা মহিউদ্দিন খান, মহানগর সিনিয়র সহ-সেক্রেটারি মুফতি আব্দুল গনী সুলতানী, জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা মহিউদ্দিন খান, সহ-সাংগঠনিক সম্পাদক মুফতী কবির হোসাইন, মহানগর সাংগঠনিক সম্পাদক মুফতী মাহমুদুল হাসান কাসেমী, জেলা প্রচার সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ, মহানগর প্রচার সম্পাদক মাওলানা মোস্তফা কামাল জিহাদীসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

 

নতুন কমিটি ঘোষণার মধ্য দিয়ে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখার সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন সংগঠনের নেতারা।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD