1. admin@visionsangbad24.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম :
আজ আফগানিস্তানের স্বাধীনতা দিবস: ১৫ আগস্টে নতুন অধ্যায়ের পাঁচ বছর আসিফ মাহমুদের সময়ে নিয়োগ-পদোন্নতি-বদলির নথি তলব দুদকের মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগ, বাকৃবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসের সদস্য হলেন ৫ আলেম বিরোধী দলীয় নেতার সঙ্গে আইপিইউ মহাসচিবের সৌজন্য সাক্ষাৎ মুসলিম বিশ্বের শান্তিরক্ষায় অবদান রাখতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী মক্কা চুক্তি মুসলিম বিশ্বের জন্য উপকারী: মাওলানা জাবিহুল্লাহ প্রকাশিত সংবাদ প্রত্যাখ্যান করে প্রতিবাদ জানালেন শ্যামগঞ্জ হাইওয়ে থানার ওসি সংসদে বক্তব্য নিয়ে ভুল বোঝাবুঝি: দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ রংপুরে একই পরিবারের চারজনকে হত্যার প্রতিবাদে পূর্বধলায় মানববন্ধন ও বিক্ষোভ ঢাকায় মাইজভান্ডারি গোষ্ঠীর জশনে জুলুস: প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন

সৌদিতে ১৩৩ দেশের প্রতিযোগীকে পেছনে ফেলে বিশ্বজয়—হাফেজ নুরুদ্দিন জাকারিয়াকে সংবর্ধনা দিলেন চরমোনাই পীর।

মোঃ মাহমুদুল হাসান
  • প্রকাশের সময় : শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ৩৫ বার পড়া হয়েছে

সৌদি আরবে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতা-২০২৬-এ বিশ্বের ১৩৩টি দেশের প্রতিযোগীকে পেছনে ফেলে ১৫ পারা বিভাগে প্রথম স্থান অর্জন করেছেন বাংলাদেশি হাফেজ মো. নুরুদ্দিন জাকারিয়া। তার এই ঐতিহাসিক সাফল্যে বাংলাদেশের নাম আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উজ্জ্বল হয়েছে।

 

শনিবার (২২ আগস্ট) বরিশালের চরমোনাই জামেয়া রশিদিয়া আহসানাবাদে বিশ্বজয়ী হাফেজ নুরুদ্দিন জাকারিয়াকে বিশেষ সংবর্ধনা দেওয়া হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের আমন্ত্রণে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে হাফেজ জাকারিয়ার সঙ্গে তার উস্তাদ আর রায়হান মাদরাসার প্রিন্সিপাল মুফতি কাইয়ুম মোল্লা এবং তার পিতা মাওলানা নুরুল আমিন উপস্থিত ছিলেন।

 

সংবর্ধনা অনুষ্ঠানে মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশের তরুণ হাফেজদের ধারাবাহিক সাফল্য দেশের জন্য গৌরবের বিষয়। যারা কুরআনকে ধারণ করে বিশ্বমঞ্চে বাংলাদেশের সম্মান বৃদ্ধি করছেন, তাদের যথাযথ রাষ্ট্রীয় সম্মান ও জাতীয় সংবর্ধনা দেওয়া উচিত।

 

অনুষ্ঠানে জানানো হয়, একই আন্তর্জাতিক প্রতিযোগিতার ৩০ পারা বিভাগে তৃতীয় স্থান অর্জনকারী বাংলাদেশি হাফেজ মাহমুদুল হাসান আশরাফীকেও শিগগির সংবর্ধনা দেওয়া হবে। নারী বিভাগে বিজয়ী বাংলাদেশি প্রতিযোগীদেরও বিশেষভাবে সম্মান জানানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

 

সংবর্ধনা অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমসহ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও চরমোনাই জামেয়ার শিক্ষকরা উপস্থিত ছিলেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD