1. admin@visionsangbad24.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
শিরোনাম :
জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের মিসাইল হামলা, ধ্বংস ৩টি F-35 ইরাকে হামলার পর ট্রাম্পের সঙ্গে সৌদি প্রতিরক্ষামন্ত্রীর বৈঠক পটুয়াখালীতে জামায়াত নেতার বিরুদ্ধে বিধবাকে ধর্ষণ ও গর্ভপাত করানোর অভিযোগে মামলা অভিযোগ প্রমাণিত হলে কঠোর শাস্তি যশোর-৪ আসনের এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও, মেয়ের বিরুদ্ধে শিশুদের মারধরের অভিযোগ গোপালগঞ্জে শ্বশুরবাড়ির সামনে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার, স্ত্রী ও শ্বশুর পুলিশ হেফাজতে আফগানিস্তানে মেয়েদের শিক্ষায় বড় উদ্যোগ। আন্তর্জাতিক সামুদ্রিক প্রতিরক্ষা প্রদর্শনীতে অংশ নিতে কাতার গেলেন আফগান সেনাপ্রধান শাপলা হত্যাকাণ্ড মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল আজ

চট্টগ্রামে দাওয়াহ কনফারেন্স সোমবার, আসছেন মাওলানা সাজ্জাদ নোমানী

Reporter Name
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ৪৬ বার পড়া হয়েছে

চট্টগ্রামে ‘উম্মাহর জাগরণে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভীর চিন্তাধারা ও বর্তমান প্রেক্ষিত’ শীর্ষক দাওয়াহ কনফারেন্স অনুষ্ঠিত হতে যাচ্ছে। পায়ামে ইনসানিয়াত বাংলাদেশের তত্ত্বাবধানে এবং দাওয়াহ মুভমেন্ট চট্টগ্রামের আয়োজনে আগামী সোমবার (২০ জুলাই) বিকেল ৪টায় নগরীর ইস্পাহানি মোড়স্থ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে এ কনফারেন্স অনুষ্ঠিত হবে।

 

দাওয়াহ মুভমেন্ট চট্টগ্রামের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা হাফেজ কামরুল ইসলাম কাসেমী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কনফারেন্সকে ঘিরে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

 

কনফারেন্স বাস্তবায়ন পরিষদের সদস্য ও পটিয়া মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা সলিমুদ্দীন মাহদী বলেন, অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি ইতোমধ্যে শেষ হয়েছে।

 

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে অনুষ্ঠিতব্য এ কনফারেন্সে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন ভারতের প্রখ্যাত আলেম, অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের নির্বাহী সদস্য এবং শাহ ওয়ালিউল্লাহ রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক মাওলানা খলিলুর রহমান সাজ্জাদ নোমানী।

 

এছাড়াও কনফারেন্সে উপস্থিত থাকবেন পটিয়া মাদরাসার শায়খুল হাদিস মুফতি শামসুদ্দিন জিয়া, হাটহাজারী মাদরাসার মুহতামিম মুফতি খলীল আহমদ কাসেমী, পটিয়া মাদরাসার মুহতামিম মুফতি একরাম হোসেন অদুদী, নানুপুর মাদরাসার মুহতামিম মাওলানা সালাহ উদ্দিন নানুপুরী, দারুল মাআরিফ মাদরাসার মুহতামিম মাওলানা ফোরকানুল্লাহ খলীল, নাজিরহাট মাদরাসার মুহতামিম মুফতি হাবিবুর রহমান কাসেমী এবং জিরি মাদরাসার মুহতামিম মাওলানা খোবাইব বিন তৈয়ব।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক ধর্ম উপদেষ্টা মাওলানা ড. আ ফ ম খালিদ হোসেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফোরকান উদ্দিন, চট্টগ্রাম ইসলামিক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাওলানা ড. রশীদ জাহেদ, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক ডা. মসিহুল্লাহ এবং ডা. ইবরাহীম চৌধুরী।

 

কনফারেন্স বাস্তবায়ন পরিষদের দায়িত্বশীল মাওলানা মীর ইদ্রিস ও মুফতি হারুন ইযহার আলেম-ওলামা, শিক্ষক-শিক্ষার্থী, শিক্ষাবিদ, সমাজসেবক, রাজনীতিবিদ, আইনজীবী, বুদ্ধিজীবী, তরুণ সমাজসহ সর্বস্তরের সচেতন মানুষকে উক্ত কনফারেন্সে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD