1. admin@visionsangbad24.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
আজ আফগানিস্তানের স্বাধীনতা দিবস: ১৫ আগস্টে নতুন অধ্যায়ের পাঁচ বছর ৫.২ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান ও পাকিস্তান সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের পর আলোচনায় সেই ভিডিও, কারাগারে ভারতীয় যুবক প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব আজিজুল হক ইসলামাবাদী সাদপন্থিরা আর কখনো টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান ব্যবহার করতে পারবে না: আল্লামা বাবুনগরী ইরানে যেকোনো মুহূর্তে ফের হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, হুঁশিয়ারি ট্রাম্পের সেতুর নিচে অচেতন অবস্থায় উদ্ধার, হাসপাতালে নেওয়ার পথে মারা গেলেন মাদ্রাসাশিক্ষক টঙ্গীতে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তারের পর শিশুটির বাবাকে ধরতে পুলিশের অভিযান টঙ্গীতে ক্বারিউল কুরআন মাদরাসায় হামলা-ভাঙচুরের প্রতিবাদে সমাবেশ, জড়িতদের গ্রেপ্তারের দাবি খ্রিস্টধর্ম প্রচারে সৌদি আরবে গিয়ে ইসলাম গ্রহণ করলেন মার্কিন শিক্ষিকা! প্রতিশোধ নেওয়ার সুযোগ থাকা সত্ত্বেও সেই মহিলা মাদরাসায় হা/মলাকারীকে ক্ষমা

নাইজেরিয়ার মসজিদে হামলা: ৬০ জনের বেশি মুসল্লি অপহরণের অভিযোগ

Reporter Name
  • প্রকাশের সময় : শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে

নাইজেরিয়ার উত্তর-মধ্যাঞ্চলীয় নাইজার রাজ্যে জুমার নামাজের সময় একটি মসজিদে হামলা চালিয়ে ৬০ জনের বেশি মুসল্লিকে অপহরণের অভিযোগ উঠেছে। শুক্রবার (২২ আগস্ট) বোরগু স্থানীয় সরকার এলাকার দেকারা জেলায় এ ঘটনা ঘটে।

 

পুলিশের মুখপাত্র ওয়াসিউ আবিওদুন জানান, দুপুর ২টার দিকে সশস্ত্র বন্দুকধারীরা কপেনিয়া মসজিদে প্রবেশ করে মুসল্লিদের অপহরণ করে। এর আগে তারা আশপাশের গিদান-জিকি ও কপেনিয়া গ্রামেও হামলা চালায়।

 

স্থানীয় বাসিন্দাদের বরাতে রয়টার্স জানায়, দেকারাসহ চারটি সংলগ্ন বসতিতে একই সময়ে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়। এ সময় জুমার নামাজে থাকা ৬০ জনের বেশি মুসল্লিকে তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

 

তবে পুলিশ এখনো অপহৃতের সঠিক সংখ্যা নিশ্চিত করেনি। এ ঘটনায় কোনো প্রাণহানির খবরও পাওয়া যায়নি। অপহৃতদের উদ্ধারে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় যৌথ নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।

 

নাইজেরিয়ার উত্তর-পশ্চিম ও উত্তর-মধ্যাঞ্চলে মুক্তিপণের দাবিতে সশস্ত্র অপরাধী চক্রের গণ-অপহরণ সাম্প্রতিক বছরগুলোতে উদ্বেগজনকভাবে বেড়েছে।

 

তথ্যসূত্র: রয়টার্স ও বিবিসি

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD